নিজস্ব প্রতিনিধি :
লাকসামে সমাবেশের অনুমতি না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন করেন। কুমিল্লা জেলা দক্ষিণ শাখার আয়োজনে ১৭সেপ্টেম্বর রবিবার বিকেলে লাকসাম আইএবি মিলনায়তনে (জেলা কার্যালয়) এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে জেলা সভাপতি মাওলানা নুরুদ্দীন হামিদী লিখিত বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যপী কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আমরা কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে সমাবেশ করতে চেয়েছি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরোমনাই। কিন্তু প্রশাসনের সাথে বার বার যোগাযোগ করার পরেও প্রশাসন আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেয়নি।
বক্তব্যে তিনি আরো বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, এবং দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি রোধ করে জনদূর্ভোগ লাঘবের দাবীতে লাকসামে কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত জেলা সমাবেশের এ আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা শরাফত করীম, সাধারণ সম্পাদক মাওলানা আহমাদ উল্লাহ খালিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মাদ শাহাদাত হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম থানা শাখার সভাপতি মাওলানা ইস্রাফিল মাহমুদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply