1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সনাতন ধর্মাবলম্বীদের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

  • প্রকাশকালঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৯৬ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি : 

লাকসামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের জগন্নাথ বাড়ি মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
ধর্ম যার যার, উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।
মন্ত্রী লাকসাম উপজেলা ও পৌরসভাসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারেন, কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি চীফ ইঞ্জিনিয়ার আলী আক্তার, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. সচিন্দ্র দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, ওসি আবদুল্লাহ আল মাহফুজ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দুর্জয় সাহাসহ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম