1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৫৯ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে কাভার্ডভ্যান চাপায় এক মহিলা পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) পৌর শহরের মিশ্রী এলাকার ভাঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে এগারোটার দিকে ওই মহিলা রাস্তা পারাপারের সময় তার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে। একই সময়ে কুমিল্লা থেকে নোয়াখালী অভিমূখী দ্রুতগামী একটি কভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ট-১৩-২১৯৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ শিপন জানান, নিহত ওই মহিলার নাম জোসনা আক্তার (২৪)। সে পার্শ্ববর্তী লালমাই উপজেলার বরল এলাকার ইব্রাহীম খলিলের মেয়ে এবং জামিরা এলাকার মামুনের স্ত্রী।
হাইওয়ে পুলিশের লাকসাম ক্রসিং থানার ওসি মোরশেদ আলম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম