নিজস্ব প্রতিনিধি:
লাকসাম-মনোহরগঞ্জের ব্যাতিক্রমধর্মী মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বইপ্রেমী সংগঠনের উদ্যোগে নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ ও দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে। ১৯ আগষ্ট (সোমবার) সকালে এ কর্মসূচি পালন করে সংগঠনের সদস্যরা।
এর আগের মনোহরগঞ্জ উপজেলায়ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে বইপ্রেমী সংগঠন।
সংগঠনের সভাপতি, লেখক ও একটিভিস্ট, মোস্তাফিজুর রহমান মাসুদ জানায়, বই এবং বৃক্ষকে যত বেশি মানুষের মধ্যে ছড়ানো যাবে তত বেশি সভ্যতা সংস্কৃতির সুফল ভোগ করবে মানুষ। আমাদের সকলকে সমাজে বৃক্ষের গুরত্ব সম্পর্কে বুঝাতে হবে। শিক্ষার্থীদের মাঝে নতুন সমাজ গঠনের জন্য বইয়ের গুরুত্ব অপরিসীম। বইপ্রেমী সংগঠন এর আজকের বৃক্ষ রোপন কর্মসূচিতে শিক্ষার্থীদের সমাজে বই এবং বৃক্ষের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালান সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, ভাইস প্রিন্সিপাল ডঃ আমিনুল ইসলাম, নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের সহকারী অধ্যাপক, ফখরুল ইসলাম লতিফ, লেকচারার, মোঃ জহির ও জাহিদুল ইসলাম প্রমূখ।
এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বইপ্রেমী সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক, কাউচার আহমেদ রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিদা আক্তার ফাহিমা, প্রচার সম্পাদকঃ কবি শরিফুল ইসলাম তানভীর, নারী ও শিশু বিষয়ক সহ-সম্পাদকঃ জাকিয়া সুলতানা, সমাজ সেবা বিষয়ক সম্পাদকঃ ফাতেমা আক্তার সুজানা প্রমূখ।
Leave a Reply