1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনঃগঠন

  • প্রকাশকালঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮৫ জন পড়েছেন

ছবি : সভাপতি- জাফর আহমেদ, সাধারণ সম্পাদক- আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম হিরা।


স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা লাকসাম উপজেলাধীন লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনঃ গঠন করা হয়েছে৷ ২২ মার্চ শনিবার স্থানীয় রেস্তোরায় সংগঠনের নতুন ও পুরাতন সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটির গঠিত হয়৷ এতে সভাপতি পদে মোঃ জাফর আহমদ, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম (পুনরায়) সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সেলিম চৌধুরী হীরা (পুনরায়) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে৷
সভার শুরুতে তিনটি পদে ভোটাভোটির পর, উপস্থিত সকলের মধ্যে আলোচনা সাপেক্ষে কণ্ঠ ভোটের মাধ্যমে, সহ সভাপতি পদে মোঃ আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আমজাদ হোসাইন, প্রচার সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম এবং মহিলা সম্পাদক পদে সারিয়া চৌধুরী নির্বাচিত হয়েছে৷ ২০১৭ সালে ঘটিত লাকসাম সাংবাদিক ইউনিয়নের এটি তৃতীয় মেয়াদের কমিটি৷
উল্লেখ্য গত ১৩ মার্চ লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১ম কার্যনিবাহী সদস্য মোঃ জাফর আহাম্মদের ডাকা তৃতীয় তলবী সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ঐদিন ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়৷ ওই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সকল কার্য সম্পাদন করার কথা বলা হয়েছিল৷ সেই আলোকে গত ১৬/০৩/ ২০২৫ আহবায়ক কমিটির আহ্বায়ক কর্তৃক ঘোষণা করা হয় যে, লাকসামে কর্মরত সংবাদকর্মীবৃন্দ আগামী পাঁচ দিনের মধ্যে লাকসাম সাংবাদিক ইউনিয়নে আবেদন করে, সংগঠনের সদস্য হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন৷ পাশাপাশি সংগঠনের পুরনো সদস্যগণও একই সময়ের মধ্যে আবেদন করে তাদের সদস্যপদ নিশ্চিত করবেন৷ উক্ত ঘোষনার পর সদস্য হওয়ার জন্য (নতুন ও পুরাতন) মোট ২২টি আবেদন জমা পড়েছে তার মধ্যে যাচাই-বাছাই করে ১৬ টি আবেদন চূড়ান্ত করা হয় এবং বাকি ছয়টি আবেদন অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে৷ পরবর্তীতে উক্ত ছয়টি আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সদস্য সংগ্রহ প্রক্রিয়া চলমান থাকবে৷

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম