1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইংল্যান্ডে ফিরেই হামজার দারুণ নৈপূণ্য

  • প্রকাশকালঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১২ জন পড়েছেন

ছবি সংগৃহীত।


নকশী বার্তা ডেস্ক : 

বাংলাদেশে অভিষেক হওয়ার পর ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডের হয়ে ম্যাচ খেলতে নামেন হামজা। এ ম্যাচে জয় পেয়েছে তার দল শেফিল্ড ইউনাইটেড। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
শুক্রবার দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৯ মিনিটে কভেন্ট্রির বিপক্ষে প্রথম গোল পায় শেফিল্ড। গোল করেন গুস্তাভো হামের। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তাইরেসে কাম্পবেল। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় শেফিল্ড।
বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে শেফিল্ডকে তৃতীয় গোল এনে দেন রহিয়ান ব্রুস্টার। ম্যাচের ইনজুরি সময়ে এক গোল শোধ দেয় কভেন্ট্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় শেফিল্ড।
এই জয়ে প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে এগিয়ে গেছে হামজার দল। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।
বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ অভিষেক হয় হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডের হয়ে ম্যাচ খেলতে নেমে পড়েন তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম