1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা : অভিযুক্তকে গণপিটুনি

  • প্রকাশকালঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ জন পড়েছেন

ছবি  : শিশু ধর্ষণ চেষ্টাকারী মোঃ মনির হোসেন।


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামে ৪ বছরের নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ মনির ইসলাম (৪৭) এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩এপ্রিল) দিবাগত রাত ৯টায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী এসে মনিরকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিয়ে তুলে দেয়।

মনোহরগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামের  মোঃ ওমর ফারুক ও সামছুন্নাহার দম্পতির ৪বছর বয়সের শিশু সন্তান ফাহমিদা সুলতানা ফাইজা। একই বাড়ির পাশের ঘরের বাসিন্দা মোঃ মনির ইসলাম (সম্পর্কে দাদা)। গত ৩ এপ্রিল দিবাগত রাত ৯টার দিকে ফাইজাকে কোলে নেওয়ার কথা বলে মনির তার বসত ঘরের সিঁড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে শিশু ফাইজার সাথে মনিরের অশোভন আচরণ করে। এতে ফাইজা চিৎকার করলে পাশের ঘরের লোকজন ঘটনাটি দেখতে পান। মূহুর্তের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়লে মনির পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
শুক্রবার (৪এপ্রিল) ফাইজার মা সামছুন্নাহার (৩৫) বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি যৌন পীড়ন সংক্রান্ত মামলা দায়ের করেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে আমরা অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে পুলিশের পাহারায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হচ্ছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম