1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

হেফাজতের মহা সমাবেশ সফল করতে লাকসামে প্রস্তুতি সভা

  • প্রকাশকালঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৭২ জন পড়েছেন

ছবি: বক্তব্য রাখছেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইউসুফ।


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের নামে ইসলাম বিরোধী নীলনকশা বাতিলসহ ৪দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩মে মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুধবার (৩০এপ্রিল) দুপুর আড়াইটায় হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখার উদ্যোগে লাকসাম বাঁশবাজার সংলগ্ন জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার অডিটোরিয়ামে কেন্দ্রীয় কর্মসূচিটি সফল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামের লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইউসুফের সভাপতিত্বে আলোচনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মো.আবুল খায়ের।
হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা মহিবুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা আনোয়ার জাহিদ, মাওলানা আবদুল্লাহ প্রমুখ।
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহা সমাবেশে দাবীগুলো হলো যথাক্রমে, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধান বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল,ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার,ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে।
সভায় বক্তারা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আহবানে আয়োজিত আগামী ৩মে মহা সমাবেশ সফল করতে লাকসাম উপজেলা শাখার সর্বোচ্চ উপস্থিতি ও সহযোগিতা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম