1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ব্রাজিলের দায়িত্ব কার্লো আনচেলোত্তির কাঁদে

  • প্রকাশকালঃ সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৯৪ জন পড়েছেন

কার্লো আনচেলোত্তি। ছবি-সংগৃহীত


নকশী বার্তা ডেস্ক : 

ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল কোচ কার্লো আনচেলোত্তিকে ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ম্যানেজার হিসেবে ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

আগামী ২৬ মে থেকে এই ইতালিয়ান কোচ আনুষ্ঠানিকভাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন। ৬৫ বছর বয়সি এই কিংবদন্তি কোচ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি মৌসুম শেষ করেই সেলেসাওদের ডাগআউটে দাঁড়াবেন।

এই নিয়োগের মাধ্যমে কার্লো আনচেলোত্তি ব্রাজিল পুরুষ ফুটবল দলের ইতিহাসে প্রথম বিদেশি প্রধান কোচ হিসেবে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছেন। তাঁর অধীনে ব্রাজিল আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের মুখোমুখি হবে। ব্রাজিল কনফেডারেশন তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে আনচেলোত্তিকে ‘ফুটবলের ইতিহাসের সর্বাধিক সফল কোচ’ হিসেবে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত—একদিকে পাঁচবারের বিশ্বকাপজয়ী দল, অন্যদিকে ইউরোপের অভিজাত প্রতিযোগিতায় অসাধারণ সফল কোচ—দুজন কিংবদন্তির একত্রে পথচলা শুরু হচ্ছে।’

সিবিএফ এই ঐতিহাসিক নিয়োগে সহযোগিতা করার জন্য রিয়াল মাদ্রিদ এবং ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানিয়েছে। একইসঙ্গে, ইউরোপে আনচেলোত্তি ও রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া দিয়েগো ফার্নান্দেসকেও বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে কনফেডারেশন।

উল্লেখ্য, কার্লো আনচেলোত্তি কোচিং ক্যারিয়ারে রেকর্ড পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন, তিনবার রিয়াল মাদ্রিদের হয়ে এবং দুইবার এসি মিলানের হয়ে।  এছাড়াও, তিনি ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেনের ঘরোয়া লিগ শিরোপা জিতেছেন। যথাক্রমে এসি মিলান, চেলসি, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ ক্লাবগুলোর হয়ে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম