1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ডাকাতিয়া নদীর উপর আর্চ সেতু নির্মাণে ধীরগতি : স্থানীয়দের মাঝে ক্ষোভ

  • প্রকাশকালঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫৮ জন পড়েছেন
ছবি  : লাকসামে ডাকাতিয়া নদীর উপরে ধীরগতিতে নির্মিত আর্চ সেতু ।


মোজাম্মেল হক আলম, লাকসাম : 
কুমিল্লার লাকসামে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণ কাজ প্রায় পাঁচ বছর ধরে চলছে ধীরগতিতে। লাকসাম পৌরবাসীর বহুল প্রত্যাশিত এই সেতুটির কাজ ধীরগতিতে চলায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এতদাঞ্চলের স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ গত সাড়ে চার বছরের সেতুটির ৮০ ভাগ কাজও সম্পন্ন করতে পারেনি ঠিকাদার। এ সেতুর শতভাগ কাজ কত বছরে শেষ হবে কেই জানে না! তাছাড়া সেতুর পশ্চিম অংশে নেই পাকা সড়ক। মন্থর গতিতে এ ব্রিজটির কাজ চলায় দুর্ভোগে দিন কাটছে এ অঞ্চলের মানুষের।
প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের সবচেয়ে বড় স্থাপনা লাকসামে নির্মাণাধীন তিনটি আর্চ সেতু। বিগত সরকার আমলে সাবেক পলাতক এলজিআরডি মন্ত্রী ও স্থানীয় সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও সামনিরপুল, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ সংলগ্ন ও উত্তর লাকসামে (পেয়ারাপুর জেলেপাড়া) ডাকাতিয়া নদীর ওপর রাজধানীর হাতিরঝিলের আদলে এই দৃষ্টিনন্দন তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেন। ২০২০ সালের এই আর্চ সেতুগুলো প্রায় ১৫ কোটি টাকার ব্যয়ে অনুমোদন হয়। সেতুতে দুপাশে থাকবে ফুটপাত, লাইটিং, মধ্যস্থানে পিলার বিহীন, নৌযান চলাচলের জন্য উম্মুক্ত যায়গা রেখে দুপাশের দুটি অ্যাবাটমেন্টের মাধ্যমে ইস্পাত দিয়ে সেতুগুলো দৃশ্যমান হবে। তিনটি সেতুর মধ্যে দুইটির সেতু নির্মাণের কাজ শেষ করেছেন অন্য প্রতিষ্ঠানের ঠিকাদারা। কিন্তু পেয়ারাপুর-জেলেপাড়া এলাকায় সেতুটি এখানে শেষ করতে পারিনি ঠিকাদার। আর্চ সেতুরটি ২০২০ সালের ১৯ আগষ্টে ৪ কোটি ৫০ লাখ ১৩ হাজার ৬৭৪ টাকা ব্যয়ে ডাকাতিয়া নদীর ওপর মধ্যভাগে ৪০ মিটার দৈর্ঘ্য এই সেতুরটি কার্যাদেশ পেয়ে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান “মেসার্স বেলাল এন্ড ব্রাদার্স” নির্মাণ কাজ শুরু করে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি যথাসময়ে শুরু করলেও ২০২১ সালে ডিসেম্বরে শেষ করার কথা থাকলেও কাজটি শেষ করতে পারেনি। পরে প্রতিষ্ঠানটি নির্মাণ কাজের বাড়তি সময়ের আবেদন করলে তাও দেওয়া হয়েছে দুই বার। এরপর তিন বছর ধরে ঢিলেঢালাভাবে সেতুটির কাজ চলছে। ইতোমধ্যে বেশির ভাগ অংশের কাজ সম্পন্ন হলেও সেতুর দুপাশের মুখের ও সড়কের কাজ বাকি রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সেতুর মুখে পূর্ব পাশে গার্ড ওয়ালের কাজ করছে দুইজন নারী ও একজন পুরুষ শ্রমিক। তারা বেলাল এন্ড ব্রাদার্স ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিক। কথা হলে প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার জুবায়েদ খান বলেন, আমি এ প্রতিষ্ঠানে যোগদান করেছি এক বছর হয়েছে। আমার আগে এখানের দায়িত্বে ছিলেন রিয়াদ নামে এক ইঞ্জিনিয়ার। শ্রমিক সংকটে কারণে সময় মতো সেতুর কাজ শেষ করতে পারিনি। সেতুর মূল কাজ প্রায় শেষ, এখন সেতুর মুখে অল্প কিছু কাজ বাকি রয়েছে, আমরা চেষ্টা করছি কাজটি তাড়াতাড়ি শেষ করতে। তারপরও এ বিষয়ে নিয়ে আপনি কথা বলতে চাইলে আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন।
পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুর রশিদ ও পেয়ারাপুর গ্রামের মীর আবু বকর সিদ্দিক, বেলাল রহমান মজুমদার, মাহবুবর রহমান মানিক, সাইদুল হক সাদেক জানান, বহু কাঙ্খিত পেয়ারাপুর-জেলপাড়া গ্রামে ডাকাতিয়া নদীর ওপর দিয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হওয়াতে আমরা বেশ খুশি হয়েছিলাম। কিন্তু ২বছরের যায়গায় প্রায় পাঁচ বছরেও এ ব্রিজের কাজ শেষ হয়নি। যেভাবে কাজ চলছে তাতে কত দিনে শেষ হবে তা তারাই ভালো জানে। আমাদেরতো মনে হয় না যে ৬ বছরে এই সেতুর কাজ শেষ হবে।
এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল রানা জানান, সেতুর কাজ বন্ধ থাকার পর আমি ওই প্রতিষ্ঠান থেকে এক বছর পূর্বে চাকরি ছেড়ে দিয়েছি।
লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকের হোসেন বলেন, সেতুটির কাজ বর্ষা মৌসুমের জন্য বন্ধ ছিল। বর্তমানে কাজ সচল রয়েছে। যদিও যথাসময়ে সেতুটির কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা সম্ভব না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়তি চেয়ে আবেদন করেছিল। তাকে তা দেওয়া হয়েছে সে সময়ের মধ্যে যদি তিনি সেতুর কাজ শেষ না করতে পারে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম