1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাখরাবাদ গ্যাস লাকসাম  উপ-শাখার অংশীজন সভা

  • প্রকাশকালঃ বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০৪ জন পড়েছেন

ছবি : বক্তব্য রাখছেন প্রধান অতিথি বিপণন বিভাগের জিএম প্রকৌশলী মর্তুজা রহমান খান।


মোজাম্মেল হক আলম, লাকসাম : 
বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানির লাকসাম উপ-শাখার আয়োজনে কার্যালয়ের আওতাধীন লাকসাম, লালমাই, বরুড়া এলাকায় গ্যাস বিতরণ ব্যবস্থাপনা, বকেয়া বিল আদায় এবং অবৈধ সংযোগ রোধকল্পে জনপ্রতিনিধি, প্রশাসন, সমাজ সেবক, সাংবাদিক ও গ্রাহকদের সাথে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১মে) দুপুরে স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট আগমন ফুড পার্কে আয়োজিত অংশীজনের সভায় বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি সচিব মোঃ এনামুল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপণন বিভাগের জিএম প্রকৌশলী মর্তুজা রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেলস বিভাগের ডিজিএম প্রকৌশলী মোঃ মাহমুদুজ্জামান, তথ্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, লাকসাম উপ-শাখার ইনচার্জ প্রকৌশলী মারুফ হাসান, লাকসাম উপজেলা আইসিটি অফিসার কাজি আরেফিনা ওয়াহিদ, লাকসাম ফায়ার সার্ভিস কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দরা বলেন, সকল গ্রাহক যথাযথ আইন মেনে গ্যাস ব্যবহার করতে হবে। অনুমোদিত সংযোগের বাহিরে কোন গ্রাহক যদি অবৈধভাবে গ্যাস ব্যবহার করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনিতে আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্যাস বিতরণ করতে পারছিনা। সমাজে যারা সচেতন নাগরিক আছেন সবাই মিলে অবৈধ সংযোগ রোধকল্পে এগিয়ে আসতে হবে।
পরে সমাজসেবক, প্রশাসন, সাংবাদিক, গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং তথ্য অধিকার আইন ও বিবিধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকরণে আলোচনা করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম