1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নাঙ্গলকোটের শিশু মুনতাসির কুরআনে হাফেজ হলেন ১১ মাসে

  • প্রকাশকালঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১৩ জন পড়েছেন

হাফেজ মুনতাসির। ছবি সংগৃহীত।


নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : 

মাত্র ১১ মাসে সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করেছেন ১০ বছরের শিশু আবদুল্লাহ আল মুনতাসির।  গত বৃহস্পতিবার রাতে তাকে ফুলেল শুভেচ্ছা ও পাগড়ি পরিয়ে সংবর্ধনা এবং তার শিক্ষক হাফেজ কারি ফয়সাল মাহমুদকে পুরস্কৃত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

হাফেজ মুনতাসির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এবং ওই ইউনিয়নের পিপড্ডা গ্রামের বাহরাইন প্রবাসী মোহাম্মদ খুরশিদ আলমের ছেলে।

জানা যায়, শিশু মুনতাসির তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। মা-বাবার ইচ্ছা ছিল ছেলেকে হাফেজ বানানো। ওই লক্ষ্যে ২০২৪ সালের শুরুর দিকে পাশের চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগে তাকে ভর্তি করিয়ে দেন। পরে মুনতাসির নাজেরা শেষ করে হিফজ শুরু করে এবং মাত্র ১১ মাসে সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করে। সন্তানের এমন সাফল্যে খুশি বাবা-মাসহ এলাকাবাসী।

মুনতাসিরের মা কামরুজ্জাহান রুমি বলেন, আমার ছেলের এমন সাফল্যে আমি মুগ্ধ। ছেলেকে বড় আলেম বানানোর স্বপ্ন আমার, সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।

শিশু হাফেজ আবদুল্লাহ আল মুনতাসির বলেন, মা-বাবা এবং শিক্ষকদের স্বপ্নপূরণ করে বড় আলেম হওয়াই আমার আসল উদ্দেশ্য।

চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ কারি ফয়সাল মাহমুদ বলেন, আবদুল্লাহ আল মুনতাসির যথেষ্ট মেধাবী এবং পড়ায় মনযোগী। তার পড়ার আগ্রহ দেখে শিক্ষক মেহনত করায় এ সফলতা এসেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম