1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঈদে প্রাণভরে রাঁধুন গরুর মাংসের কোরমা

  • প্রকাশকালঃ শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৭৩ জন পড়েছেন

গরুর কোরমা। ছবি : সংগৃহীত।


নকশী বার্তা ডেস্ক : 

কোরবানির ঈদে বাড়িতে বাড়িতে চলে মাংস রান্নার ধুম। স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন গরুর মাংসের কোরমা।

উপকরণ
২ চা চামচ জিরা গুঁড়া
২ টেবিল চামচ ধনিয়া
৪ টি শুকনা মরিচ
১/২ চা চামচ হলুদের গুঁড়া
২ টেবিল চামচ গরম মসলার গুঁড়া
১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া
২ টেবিল চামচতেল
২ টেবিল চামচ রসুন কুচি
২ টেবিল চামচ আদা
২ টি মাঝারি টমেটো কুচি
২ টেবিল চামচ কুড়ানো নারকেল
১/৪ কাপ কাজু বাদাম ( ২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে )
২ টেবিল চামচ ঘি/তেল
১ কেজি গরুর মাংস
২ টি মাঝারি পেঁয়াজ মিহি পেঁয়াজ কুচি
৩-৪ কাপ পানি
১ কাপ দই
লবণ ( স্বাদমতো )
১/২ কাপ ধনিয়া পাতা কুচি

প্রস্তুত প্রণালি:
প্রথমে গরুর মাংস মাঝারি আকারে কেটে ধুয়ে নিন। একটি কড়াইয়ে তেল/ ঘি দিয়ে তারমধ্যে মাংসগুলো ঢেলে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমধ্যে নাড়াচাড়া দিন।

৮-১০ মিনিট পর সোনালি হয়ে এলে চুলার আচঁ বন্ধ করে প্লেটে তুলতে পারেন অথবা আপনার পছন্দমতো ২/৩ টেবিল চামচ তেল/ঘি দিয়ে আর একটু বেশি সোনালি করতে পারেন।

এবার একটি প্যানে অল্প আঁচে জিরা,ধনিয়া ও শুকনা মরিচ নড়াচড়া করতে থাকুন এবং খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এরপর আদা, রসুন কুচি, টমেটো কুচি, কাজু বাদাম, হলুদের গুঁড়া, গরম মসলার গুঁড়া, নারকেল কুচি, ভেজে রাখা জিরা,ধনিয়ার মসলা ও ১ টেবিল চামচ তেল ও ২-৩ টেবিল চামট পানি ঢেলে ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিন।

এরপর মাংসভাজা কড়াইয়ের ভেতর তেল ও পেয়াজ কুচি ঢেলে সোনালি রঙ করে ভেজে নিন। এর ভেতর লাল মরিচের গুঁড়া ও ব্লেন্ড করা মিশ্রণটি ৩-৫ মিনিট  কালচে না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর ভেজে রাখা মাংসের সাথে ৪ কাপ পানি ঢেলে অল্প আঁচে ৩০ মিনিট রান্না করুন।

রান্নার মাঝে দই ও লবণ ঢেলে হালকা আঁচে রান্না করতে থাকুন। আপনি একটু বেশি ঝোল রাখতে চাইলে ৩-৪ কাপ পানি দিয়ে রান্না করতে পারেন। মাংস নরম ও ঝোল ঘন হয়ে এলে এবং ঘ্রাণ বের হলে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের কোরমা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম