1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

এআই এবার ছবি থেকে রোগ নির্ণয় করবে

  • প্রকাশকালঃ সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৭০ জন পড়েছেন

 ছবি : সংগৃহীত


নকশী বার্তা ডেস্ক : 

বিজ্ঞানের পরিভাষায় বয়স বা ক্রোনোলজিক্যাল এজের মাপকাঠি হচ্ছে সময়। কিন্তু বয়স পরিমাপের আরেকটি পদ্ধতি রয়েছে, তা হলো বায়োলজিক্যাল এজ। এমন মাপজোখ করেন ডাক্তাররা। অদূর ভবিষ্যতে এ কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। পরিমাপ পদ্ধতিতে উপাত্ত হিসেবে থাকবে সেলফি! হ্যাঁ, ঠিকই। পরিমাপক হবে সেলফি। বিস্ময়কর মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। কাজটি সম্পাদনা করবে ফেসএজ নামে এআই টুল। যে কারও সেলফি বিশ্লেষণ করে ঠিকঠাক বলে দেবে সেলফির মানুষটির বয়স আনুমানিক কত। শুধু তাই নয়; তার রোগ নিয়ে জানাবে বিশেষ তথ্য-উপাত্ত।
আর রোগ নির্ণয়ের পদ্ধতি বলে দেবে ওই ব্যক্তির বায়োলজিক্যাল বয়স কত হবে।
উল্লিখিত এআই মডেল ডিপ লার্নিং অ্যালগরিদম অনুসরণ করে। যার প্রধান চালিকাশক্তি হলো বেশ কিছু ছবি বিশ্লেষণ করে বলে দেওয়া সেলফি ব্যক্তির মধ্যে কী সমস্যা বিদ্যমান। মডেলের কাজ করার ভিত্তিটা হলো ‘দি আইবল’ পরীক্ষা।
প্রশ্ন আসছে বিষয়টি আদৌ কী! ডাক্তার তাঁর কাছে যাওয়া রোগীকে দেখে অনেকটা ধারণা থেকে বলে দিতে পারেন, তাঁর সমস্যার সম্ভাব্য ধরন কেমন। যাকে বলে ডক্টর ক্লিনিক্যাল আই। সমস্যার ধরন শুনে ক্লিনিক্যাল আই বিবেচনায় যে কোনো ডাক্তার রোগীর প্রাথমিক রোগ শনাক্ত করেন। প্রথমেই যা দেখেন, তা হচ্ছে রোগীর অবয়ব বা মুখাবয়। তা থেকেই অভিজ্ঞ ডাক্তার অনেক কিছু ধারণা করেন।


মূলত ফেসএজ উল্লিখিত কাজটাই করে। যুক্তরাষ্ট্রের বোস্টন স্বাস্থ্য সংস্থা মডেলটি তৈরি করেছে। সংস্থাটি জানায়, উদ্ভাবিত মডেলের কাজ কোনোভাবেই ডাক্তারের ক্লিনিক্যাল আইকে চ্যালেঞ্জের মুখোমুখি করা নয়; বরং ডাক্তার যেভাবে ভাবছেন, ওই ধারণাকে সুসংহত করা। তার ভিত্তিতে নির্ভরযোগ্য চিকিৎসাপত্র তৈরি করা।
গবেষণাপত্রটি ল্যানসেট ডিজিটাল হেলথে প্রকাশ পেয়েছে। বর্তমানে পাইলট স্টাডি চলছে। দ্রুতই মডেলটি বিশ্বের নানা দেশের হাসপাতালে পরীক্ষা করা হবে। ডাক্তাররা নিয়মিত মডেলের সহায়তা নেবেন।
উদ্ভাবক দাবি করেছেন, এমন মডেল ক্যান্সার চিকিৎসায় খুব ভালো কাজ করবে। ইতোমধ্যে কয়েকটি দেশের বেশ কিছু ক্যান্সার রোগীর ওপর মডেলটি প্রয়োগ করা হয়েছে। মডেলের ভিত্তিতে শুরু হয়েছে চিকিৎসা।
সহজে বলতে গেলে, চেম্বারে যাওয়ার পর ডাক্তার যেভাবে রোগীকে দেখে রোগ নির্ণয় ও চিকিৎসা করেন, ঠিক ওই কাজটাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। ডাক্তার এ ক্ষেত্রে এআই প্রযুক্তিকে ক্রস চেক হিসেবে তার সহায়তা নেবেন। তিনি যেমনটা ভাবছেন, তা আদৌ ঠিক কিনা। ফলে এআই ডাক্তারের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম