1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

এশিয়ান কাপ খেলতে হলে বাংলাদেশকে যা করতে হবে

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৫৯ জন পড়েছেন

 ছবি : সংগৃহীত


নকশী বার্তা ডেস্ক : 

দীর্ঘ ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল দল। একঝাঁক প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি এই স্বপ্নকে আরও রঙিন করেছে। তবে কাজটা সহজ না হলেও অসম্ভব নয়।

বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই ১৯৮০ সালের পর প্রথমবারের মতো এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় জায়গা করে নেবে বাংলাদেশ।

যদিও ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৩) চেয়ে গ্রুপ সঙ্গী ভারত (১২৭), হংকং (১৫৩) এবং সিঙ্গাপুর (১৬১) এগিয়ে আছে, তবে মার্চে ১৮৫তম স্থানে থাকা অবস্থায় ১২৬তম স্থানে থাকা ভারতের সঙ্গে ড্র করা বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এই ড্রয়ের ফলে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে গেলেও ভারত পিছিয়েছে এক ধাপ।

২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্ব যেভাবে কাজ করছে

স্বাগতিক সৌদি আরবসহ মোট ২৪টি দল চূড়ান্ত পর্বে খেলবে। এরই মধ্যে ১৮টি দলের নাম চূড়ান্ত হয়ে গেছে।

২০২৬ বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্ব হিসেবেও কাজ করেছে। এশিয়ার শীর্ষ ২৬টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে সুযোগ পায়।

বাংলাদেশসহ ১০টি দল দুই ম্যাচের প্লে-অফ পর্ব পেরিয়ে ওই ২৬ দলের সঙ্গে যোগ দেয়। ৩৬টি দলকে ৯টি গ্রুপে ভাগ করা হয়। ৯ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ, এই ১৮ দল বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ওঠে এবং একই সাথে এশিয়ান কাপেরও টিকিট পেয়ে যায়।

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়া দলগুলো এশিয়ান কাপের টিকিট কাটার আরেকটি সুযোগ পায়। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া ১৮টি দলের সঙ্গে একদম প্রথম রাউন্ডে বাদ পড়া ৬টি দল যোগ হয়।

এই ছয় দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় তিনটি দল সরাসরি তৃতীয় রাউন্ডে সুযোগ পেয়েছে। অন্য তিনটি দল প্লে-অফের মাধ্যমে বাছাই করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশসহ ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই ৬ গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো চূড়ান্ত পর্বে যাবে।

বাংলাদেশের বাছাইপর্বের চিত্র: প্লে-অফ রাউন্ড (প্রতিপক্ষ মালদ্বীপ)

১২ অক্টোবর ২০২৩, প্রথম লেগ, মালে: ১-১ ড্র

১৭ অক্টোবর ২০২৩, দ্বিতীয় লেগ, ঢাকা: বাংলাদেশ ২-১ গোলে জয়ী (দুই লেগ মিলিয়ে বাংলাদেশ ৩-২ গোলে জয়ী)

দ্বিতীয় রাউন্ড (আই গ্রুপ): প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়ে গ্রুপে চতুর্থ হয় বাংলাদেশ।

ফল
১৬ নভেম্বর ২০২৩: অস্ট্রেলিয়া (মেলবোর্ন) ০-৭
২১ নভেম্বর ২০২৩: লেবানন (ঢাকা) ১-১
২১ মার্চ ২০২৪: ফিলিস্তিন (কুয়েত সিটি) ০-৫
২৬ মার্চ ২০২৪: ফিলিস্তিন (ঢাকা) ০-১
৬ জুন ২০২৪: অস্ট্রেলিয়া (ঢাকা) ০-২
১১ জুন ২০২৪: লেবানন (আল রাইয়ান, কাতার) ০-৪

তৃতীয় রাউন্ড (সি গ্রুপ)

বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী ভারত, হংকং ও সিঙ্গাপুর। এরই মধ্যে গত মার্চে সবাই একটি করে ম্যাচ খেলেছে। দুটি ম্যাচই গোলশূন্য ড্র হওয়ায় আপাতত সবার পয়েন্ট ও গোল পার্থক্য সমান।

বাংলাদেশের হাতে বাকি ৫ ম্যাচ

১০ জুন ২০২৫: সিঙ্গাপুর (ঢাকা)
৯ অক্টোবর ২০২৫: হংকং (ঢাকা)
১৪ অক্টোবর ২০২৫: হংকং (হংকং)
১৮ নভেম্বর ২০২৫: ভারত (ঢাকা)
৩১ মার্চ ২০২৬: সিঙ্গাপুর (সিঙ্গাপুর)

এদিকে, এই চ্যালেঞ্জিং পথ পাড়ি দিয়ে বাংলাদেশ কি পারবে কাঙ্ক্ষিত এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের জায়গা করে নিতে? দেশের ফুটবলপ্রেমীরা এখন সেই অপেক্ষাতেই রয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম