1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ক্লাব বিশ্বকাপ শুরু রোববার থেকে

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৬৬ জন পড়েছেন

 ছবি : সংগৃহীত


নকশী বার্তা ডেস্ক : 

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রোববার (বাংলাদেশ সময় ভোরে) যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। এবারের টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে বিভিন্ন দেশের ক্লাবগুলো পৌঁছেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইন্টার মায়ামি ও আফ্রিকান জায়ান্ট মিশরের আল আহলি।

এবারই প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যা বিশ্বকাপের আদলে সাজানো হয়েছে। ইউরোপের রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলানের মতো শীর্ষ ক্লাবগুলো অংশ নিলেও এবার অনুপস্থিত বার্সেলোনা, এসি মিলান ও লিভারপুলের মতো জনপ্রিয় দল। অনেকেই মনে করছেন, এসব ক্লাব না থাকায় টুর্নামেন্টের গ্রহণযোগ্যতায় কিছুটা ভাটা পড়তে পারে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টি করে দল। গ্রুপ পর্ব শেষে সেরা দুই দল যাবে নকআউট পর্বে, যেখানে একের পর এক হাইভোল্টেজ ম্যাচে হবে চূড়ান্ত লড়াই। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই, নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। যুক্তরাষ্ট্রের ১২টি শহরে হবে পুরো আসরের ম্যাচগুলো।

অংশগ্রহণকারী দলগুলোর তালিকা :

ইউরোপ: ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, রেড বুল সালজবুর্গ, অ্যাতলেতিকো মাদ্রিদ।

ওশেনিয়া: অকল্যান্ড সিটি (অস্ট্রেলিয়া)।

দক্ষিণ আমেরিকা: পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, বোকা জুনিয়র্স, বোটাফোগো।

উত্তর আমেরিকা: মন্টেরে, সিয়াটল সাউন্ডার্স, পাচুকা, ইন্টার মায়ামি (আয়োজক দেশের কোটায়), লস অ্যাঞ্জেলস এফসি।

আফ্রিকা: আল আহলি, উইদাদ, এস্পেরান্স দে তিউনিস, মামেলোদি সান্ডাউনস।

এশিয়া: আল হিলাল, উরওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান এইচডি।

গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি : 

তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ সময়)
১৫ জুন আল আহলি-ইন্টার মায়ামি ভোর ৬টা
১৫ জুন বায়ার্ন মিউনিখ-অকল্যান্ড সিটি রাত ১০টা
১৬ জুন পিএসজি-অ্যাথলেটিকো রাত ১টা
১৬ জুন পালমেইরাস- পোর্তো রাত ৪টা
১৬ জুন বোতাফোগো- সিয়াটেল সাউন্ডার্স সকাল ৮টা
১৭ জুন চেলসি-এলএএফসি রাত ১টা
১৭ জুন বোকা জুনিয়র্স- বেনফিকা রাত ৪টা
১৭ জুন ফ্ল্যামেঙ্গো- তিউনিস ভোর ৭টা
১৮ জুন রিভার প্লেট-রেড ডায়মন্ডস রাত ১টা
১৮ জুন উলসান এইচডি- মামেলোডি সানডাউনস রাত ৪টা
১৮ জুন ইন্টার মিলান- মন্টেরে ভোর ৭টা
১৮ জুন ম্যানসিটি- ওয়াইদাদ এসি রাত ১০টা
১৯ জুন রিয়াল মাদ্রিদ-আল হিলাল রাত ১টা
১৯ জুন পাচুকা-সালজবার্গ রাত ৪টা
১৯ জুন আল আইন- জুভেন্টাস ভোর ৭টা
১৯ জুন পালমেইরাস-আল আহলি রাত ১০টা
২০ জুন ইন্টার মায়ামি- পোর্তো রাত ১টা
২০ জুন অ্যাথলেটিকো-সিয়াটেল সাউন্ডার্স রাত ৪টা
২০ জুন পিএসজি- বোতাফোগো ভোর ৭টা
২০ জুন বেনফিকা- অকল্যান্ড সিটি রাত ১০টা
২১ জুন চেলসি-ফ্ল্যামেঙ্গো রাত ১২টা
২১ জুন তিউনিস-এলএএফসি রাত ৪টা
২১ জুন বায়ার্ন মিউনিখ- বোকা জুনিয়র্স ভোর ৭টা
২১ জুন ডর্টমুন্ড- মামেলোডি সানডাউনস রাত ১০টা
২২ জুন ইন্টার মিলান- রেড ডায়মন্ডস রাত ১টা
২২ জুন ফ্লুমিনেন্স- উলসান রাত ৪টা
২২ জুন রিভার প্লেট- মন্টেরে ভোর ৭টা
২২ জুন জুভেন্টাস-ওয়াইদাদ এসি রাত ১০টা
২৩ জুন রিয়াল মাদ্রিদ- পাচুকা রাত ১টা
২৩ জুন সালজবার্গ-আল হিলাল রাত ৪টা
২৩ জুন ম্যানসিটি- আল আইন ভোর ৭টা
২৪ জুন পিএসজি- সিয়াটেল সাউন্ডার্স রাত ১টা
২৪ জুন বোতাফোগো-অ্যাথলেটিকো রাত ১টা
২৪ জুন আল আহলি-পোর্তো ভোর ৭টা
২৪ জুন পালমেইরাস-ইন্টার মায়ামি ভোর ৭টা
২৫ জুন অকল্যান্ড সিটি-বোকা জুনিয়র্স রাত ১টা
২৫ জুন বায়ার্ন মিউনিখ-বেনফিকা রাত ১টা
২৫ জুন চেলসি-তিউনিস ভোর ৭টা
২৫ জুন ফ্ল্যামেঙ্গো-এলএএফসি ভোর ৭টা
২৬ জুন ডর্টমুন্ড-উলসান রাত ১টা
২৬ জুন ফ্লুমিনেন্স-মামেলোডি সানডাউনস রাত ১টা
২৬ জুন রেড ডায়মন্ডস-মন্টেরে ভোর ৭টা
২৬ জুন ইন্টার মিলান- রিভার প্লেট ভোর ৭টা
২৭ জুন জুভেন্টাস-ম্যানসিটি রাত ১টা
২৭ জুন আল আইন-ওয়াইদাদ রাত ১টা
২৭ জুন আল হিলাল-পাচুকা ভোর ৭টা
২৭ জুন রিয়াল মাদ্রিদ-সালজবার্গ ভোর ৭টা

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম