1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

২ বছরেও উদ্ধার হয়নি লাকসামের নিখোঁজ আব্দুল বারেক

  • প্রকাশকালঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৩৮ জন পড়েছেন

ছবি : নিখোঁজ আব্দুল বারেক

জাফর আহমেদ : 

লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুনতা গ্রামের মৃত আব্দুল মসজিদের ছেলে আব্দুল বারেক ২০২৩ ইংরেজি সনের ২১ আগষ্ট থেকে নিখোঁজ রয়েছে। আব্দুল বারেকের সন্ধান পেতে পত্রিকায় বিজ্ঞপ্তি এবং তার বোন রোকসানা বেগম বাদী হয়ে ২৮ আগস্ট ২০২৩ ইং লাকসাম থানায় ১৩৫২ নং জিডি করেছে। পরবর্তীতে আব্দুল বারেক নিখোঁজের আইনি প্রতিকার চেয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে ২৫ সেপ্টেম্বর২০২৩ ইং তারিখে বারেকের ভাই আবুল কাশেম বাদী হয়ে মামলা দায়ের করেছিল। উক্ত মামলার বাদী আবুল কাশেম সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। দেখে যেতে পারেননি আব্দুল বারেককে অথবা শুনে যেতে পারেননি আব্দুল বারেকের উদ্ধার বিষয়ে কোনো সুসংবাদ। আব্দুল বারেক নিখোঁজ হওয়ায় তার ভাই ও বোন বাদী হয়ে জিডি ও মামলা করার ২ বছরেও বারেকের কোনো খোঁজ মেলেনি। মামলাটি পিবিআই তদন্ত করে
আব্দুল বারেক আত্মগোপন করিয়াছে মর্মে মতামত দিয়ে আদালতে প্রতিবেদন দিলেও আব্দুল বারেকের উদ্ধার বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। যার ফলে গত দুই বছরেও আব্দুল বারেক উদ্ধার হয়নি।
পিবিআই কর্তৃক দাখিলীয় প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ আদালতে নারাজি দেওয়ায় মামলাটি পুনরায় তদন্ত করার জন্য আদালত লাকসাম থানাকে নির্দেশ দিয়েছে। লাকসাম থানার ওসি নাজনিন সুলতানা বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন কিছু বলা যাচ্ছে না। তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আব্দুল বারেককে উদ্ধারের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মামলাটি তদন্ত চলমান রয়েছে। এখনো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হইলে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম