1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে পুকুর রক্ষায় মানববন্ধন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭৭ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা

জি.এম.এস রুবেল, লাকসাম : 
লাকসামে শতবর্ষি ধোঁয়া পুকুর রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিডি ক্লিন সহ নাগরিকদের বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের নাগরিকগণ। ২৪ জুন (মঙ্গলবার) বিকেল ৪টায় ধোঁয়া পুকুরের উত্তর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা পুকুর ও জলাশয় রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও লাকসাম প্রেসক্লাবের সাবেক আহবায়ক মনির আহমদ, সদস্য সচিব মোস্তফা কামাল, পরিবেশ কর্মী আবু বকর জাহিদ, লাকসাম প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ, বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিনিধিগন।

মানববন্ধনে বক্তারা বলে, পৃরায় ২২ কোটি টাকায় পুকুরটি কেনাবেচা ও ভরাটের পরিকল্পনা হয়ে গেছে। কিন্তু পুকুরটির প্রকৃত মালিকানা নিয়ে বিতর্ক আছে। বিতর্কিত জায়গা বিক্রি এবং ভরাট করা অবৈধ এবং ভরাট করার কারণে পরিবেশ বিপর্যয়ের মাধ্যমে আশপাশের জনপদ ঝুঁকিতে পড়ে বসবাস অযোগ্য এলাকায় পরিণত হয়ে যাবে। তারা জনস্বার্থে যে কোন কিছুর বিনিময়ে এই শতবর্ষি ধোঁয়া পুকুর রক্ষা করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

উল্লেখ্য লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার হামিদ কয়েকদফা পুকুরটি পরিদর্শন করেন এবং প্রশাসনিক ভাবে এই পুকুর রক্ষায় সম্ভব সকল পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। পাশাপাশি সর্বস্তরের নাগরিক সমাজ লাগাতার প্রতিবাদ করে যাচ্ছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম