1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ক্লান্তিহীন পরিশ্রমী ও নির্ভীক ইউএনও কাউছার হামিদ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২৫ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা 

মোজাম্মেল হক আলম, লাকসাম :
আমাদের দেশে সাধারণ মানুষ অনেক সময় প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হন, কারণ তারা ডিঙাতে পারেন না কর্মকর্তাদের অফিসের দরজা। সরকারি সেবা পাওয়া আর সোনার হরিণ মনে হয় সমান। দিনের পর দিন ঘুরে কাজ করাতে না পেরে মানুষ আস্থা হারাচ্ছে সরকারি অফিস ও অফিসারদের উপর। কিন্তু এর ব্যতিক্রমও আছেন। তেমনই একজন ব্যাতিক্রম ক্লান্তিহীন পরিশ্রমী ও নির্ভীক মানুষ লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ।
কাউছার হামিদ ২০২৪ সালের ৩১অক্টোবর লাকসাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে ভালো কাজ, ভালো ব্যবহার আর ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন এতদাঞ্চলের সর্বস্তরের মানুষের মন। ক্ষমতাবান মানুষ থেকে শুরু করে সাধারন দিনমজুর সবার কথা তিনি শোনের মনোযোগ সহকারে। একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি দেখেন না ঘড়ির কাটা, তার কর্মজজ্ঞে থাকে শুধু উপজেলার সমস্যা সমাধানের প্রচেষ্টা। কাউছার হামিদ লাকসাম উপজেলায় যোগদানের পর থেকে সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। লাকসাম উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরালসভাবে কাজ করছেন তিনি। জনবান্ধব এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কাউছার হামিদ সুদক্ষ অভিভাবক ও একজন সত্যিকারের দেশপ্রেমিক। লাকসাম উপজেলার মানুষকে সেবা দিতে গিয়ে ক্লান্তিহীন ছুটে চলেছেন। দরিদ্রও অসহায় মানুষের ফোন পাওয়া মাত্রই (ইউএনও) নিজেই গিয়ে হাজির হন সেখানে। এছাড়াও তিনি নিয়ম মাফিক বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ জনসচেতনতায় নিরলস ভাবে কাজ করছেন প্রতিনিয়ত। লাকসাম বাজারে তার নেতৃত্বে যানজট নিরসন এবং সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে প্রশংসনীয় হচ্ছেন।
জুন মাসজুড়ে ডাকাতিয়া নদী, বেরুলা খালসহ উপজেলার বিভিন্ন শাখা খালের পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। একই মাসে লাকসাম রেলওয়ের সম্পত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে মাদকের আড্ডাখানাসহ একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। ৮/৯জুলাই দিনব্যাপী বারী বৃষ্টিতে ইউএনও কাউছার হামিদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পৌরসভা ও উপজেলার বাসিন্ধাদের বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় পানি প্রবাহের প্রতিবন্ধকতা নিরসনকল্পে বিশেষ অভিযান পরিচালনা করেন। এছাড়াও তিনি এ উপজেলায় যোগদানের পর থেকেই নিয়মিত খাদ্য গুদাম পরিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষা-প্রতিষ্ঠানে ফলের চারা বিতরণ, শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিকরণে পদক্ষেপ নেয়া, পৌর শহরে সৌন্দর্যবদ্ধনের কাজ, বাল্য বিয়ে বন্ধ, বন্যা মোকাবেলায় খাল-বিল পরিস্কার অভিযান, পানির প্রতিবন্ধকতা নিরসনে ভেসাল জাল অপসারণ, পৌর শহরে ওয়ার্ড ভিত্তিক ড্রেন পরিস্কার, পানির উৎস্য ধ্বংসে শহরের পুকুর-ডোবা অবৈধ ভরাট বন্ধ করা, শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন সমস্যার সমাধান এবং সম্ভাবনার দ্বার উম্মোচন করছেন প্রতিদিন। এসব মানব হিতৈষী কর্মকান্ডে কাউছার হামিদ এখন সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে তিনি এতদাঞ্চলের সাধারণ মানুষের কাছে অত্যান্ত সৎ, মেধাবী, বিনয়ী, সদালাপি, দায়িত্ব ও কর্তব্য পরায়ন কর্মকর্তা পরিচিতি লাভ করেছেন।
এ অঞ্চলের সাধারণ মানুষ প্রসংসা করে জানান, (ইউএনও) মোঃ কাউছার হামিদ একজন দক্ষ সরকারি অফিসার হিসেবে প্রতিনিয়িত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত ছুটে গিয়ে মানুষকে কাঙ্খিত সেবা দিয়ে যাচ্ছে। পূর্বে বহু নির্বাহী অফিসার এখানে এসেছেন। কিন্তু কাউছার হামিদের মতো দক্ষ, সৎ ও নির্বিক অফিসার আর আসেননি। আমরা চাই তিনি বহুদিন আমাদের সেবায় নিয়োজিত থাকবেন। আমরা তার সু-দক্ষ কর্মকান্ডের সুফল দীর্ঘদিন ভোগ করতে চাই।
লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ বলেন, এ অঞ্চলের সাধারণ জনগণের কাছাকাছি সরকারি সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তারা সরকারি সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়নসহ জনগণের প্রকৃত সেবায় নিয়োজিত হবেন এটাই স্বাভাবিক। কিন্তু দায়িত্বের বাইরে গিয়েও কাউছার হামিদ সব সময় সাধারণ জনগণকে ভালো রাখার জন্য দিন রাত কাজ করেন। কর্মঘন্টা এড়িয়ে বিরামহীন কাজ করে তিনি ইতিমধ্যে সাধারণ জনগণসহ আপামর জনতার শ্রদ্ধার পাত্রে পরিণত হয়েছেন। সরকারের অর্পিত প্রতিটি দায়িত্ব পেশাদারিত্বের সাথে তিনি সঠিক ভাবে পালন করে যাচ্ছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী একটি কঠিন সময়ে লাকসামে যোগদান করে তিনি অত্যন্ত সুন্দর ও সফলভাবে তাঁর পেশাদারিত্ব ও দূরদর্শিতার মাধ্যমে সবকিছু ম্যানেজ করেছেন। নিজ কর্ম গুণে তিনি মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তার আন্তরিকতা ও ভালোবাসায় উপজেলার আপামর জনসাধারণ মুগ্ধ।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রজাতন্ত্রের জন্যই জনপ্রশাসন, আর জনগনের সেবা করাই জনপ্রশাসনের প্রধান কাজ। লাকসামে যোগদানের পর থেকে সরকারি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে অর্পিত দায়িত্ব পালন করছি মাত্র। সরকারি নির্দেশনা মতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ মত কাজ করে যাচ্ছি। সারা দেশের ইউএনও সহ সরকারি কর্মকর্তারা যে ভাবে কাজ করেছন আমিও তেমন কাজ করছি, এর বেশি কিছু নয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম