1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু দু’জন-করোনায় একজনের মৃত্যু

  • প্রকাশকালঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫১৭ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

ডেঙ্গু ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুণী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু হয়েছে।

অন্যজন করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তাঁর বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গুতে ঢাকায় একজনের মৃত্যুর কথা উল্লেখ থাকলেও চট্টগ্রামে মৃত্যুর খবরটি জানিয়েছে এক সংবাদকর্মী। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৬ হয়েছে। রোববার এক দিনে সারাদেশে ৪২০ রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীতে মারা গেছেন ২৩ বছরের এক তরুণী। তিনি রাজধানীর কালশীর বাসিন্দা ছিলেন।

বিভাগওয়ারি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা ৩০। এর পর সবচেয়ে বেশি মারা গেছে বরিশাল বিভাগে। দেশের দক্ষিণাঞ্চলের এ বিভাগে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে মারা গেছেন ১২ জন।

মৃত্যুর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সর্বশেষ ৪২০ জনসহ এ বছর ১৪ হাজার ৮৮০ রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জুলাইয়ের ১২ দিনে ভর্তি হয়েছেন ৪ হাজার ৫৮৪ জন। রোগতত্ত্ববিদরা বলছেন, জুলাইয়ের বাকি দিনগুলোতে ও আগস্ট মাসে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি আছে।

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরুল আলম নামে ৬৫ বছরের এক ব্যক্তি মারা গেছেন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। সেখানে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২৩ জন। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গত শুক্রবার নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

করোনা শনাক্তহীন দিন

স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত এক দিনে ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও করোনা শনাক্ত হয়নি। চলতি বছর করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। এ যাবৎ দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২২০ জন। ১ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১৬০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। চলতি বছর করোনায় ২৭ জনের মৃত্যু হয়। দেশে এ যাবৎ করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Comments are closed.

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম