1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতে ইসলামের গণমিছিল

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৪৩ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

নিজস্ব প্রতিবেদক: 

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, আজ আমাদের জন্য ঐতিহাসিক গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই স্বৈরাচারী-ফ্যাসিস্ট শাসক এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু আমরা নব্য স্বৈরাচারের পদধ্বনী শুনতে পাচ্ছি। কারন, ”সরকারের একজন উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছেন- তিনি নতুন করে আবারও ১/১১’র গন্ধ পাচ্ছেন।”

সরওয়ার ছিদ্দিকী উল্লেখ করেন, আমরা বলতে চাই- সরকারের সকল গোয়েন্দা এজেন্সি আপনাদের হাতে। জনগণ আপনাদের সাথে। ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করবে, আর আপনারা কার আশায় বসে আছেন। আপনাদের সরকারে থাকা ফ্যাসিস্টের প্রেতাত্মাদের সরিয়ে দিন। না হয় ক্ষমতা ছেড়ে দিন। ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করবেন না। আর কোন ফ্যাসিস্ট বাংলার জনগণ মেনে নেবে না। কোন ফেসিস্ট এই দেশ শাসন করার আর সুযোগ পাবে না। আজকের এই গণমিছিলে এটাই আমাদের দৃঢ় প্রত্যয় শপথ।

সরওয়ার ছিদ্দিকী আরও বলেন, আমাদের লাকসাম মনোহরগঞ্জের আসনের বিভাজনের জন্য লাকসাম মনোহরগঞ্জের কেউ কোনদিন দাবি তোলেনি। আমরা জানতে চাই- কার স্বার্থের জন্য মনোহরগঞ্জ থেকে লাকসামকে বিচ্ছিন্ন করেছেন। এই মনোহরগঞ্জ; লাকসামের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। আমরা এই বিভাজন মানি না। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ।

তিনি বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল ও সমাবেশে অংশগ্রহণ করায় হাজার হাজার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী রেলগেইট এলাকায় সমাবেশে মিলিত হয়। লাকসাম পৌরসভা জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ সহিদ উল্যাহর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মু. বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারী জোবায়ের ফয়সাল। এসময় লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াত এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম