1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশকালঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৭৪ জন পড়েছেন

ছবি : লাকসাম প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক : 

লাকসাম প্রেসক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, বিগত বছরের হিসাব অনুমোদন এবং নতুন কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন তোফায়েল আহমেদ ও কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম,
সহ-কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক চন্দন সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নুরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মাহবুব ছোবহানী রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবদুল কুদ্দুস, মুজিবুর রহমান দুলাল, এম.এস.আই জসিম, আরিফুর রহমান স্বপন, ফয়েজুন্নেছা সুমি, জামাল উদ্দিন স্বপন, আবদুল মালেক হিরন, জিল্লুর রহমান ও আনোয়ারুল আজীম।

এর আগে গত ১০ মে প্রেসক্লাবের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আল শারাহ এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ নির্বাচিত হয়েছিলেন। পূর্ব-সিদ্ধান্ত মোতাবেক তারা তিনজন আজ পূর্নাঙ্গ কমিটি অনেক যাচাই-বাছাই শেষে সাধারণ সভার উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

সভায় সভাপতি বদিউল আলম সুজন বলেন, “সকলকে কমিটিতে রাখা সম্ভব হয়নি, তাই কেউ কিছু মনে করবেন না। আমাদের ঐক্যই পারে নিজেদের এগিয়ে নিতে।” তিনি প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম