1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

যুবকদের জ্ঞান-বুদ্ধি আর নৈতিকতার দিক থেকে সোচ্চার থাকতে হবে -জয়নাল আবেদীন পাটোয়ারী

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৬ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: 

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ যুব বিভাগ লাকসাম পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে পৌরসভা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ যুব বিভাগ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মু. জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে যুব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় আমরা আন্তর্জাতিক যুব দিবস পালন করছি। যুবকদের হাত ধরেই আন্দোলন ও রক্তক্ষয়ী সংগ্রামের কারনেই স্বৈরশাসনের অবসান ঘটেছে। যুবকদের জ্ঞান-বুদ্ধি আর নৈতিকতার দিক থেকে সোচ্চার থাকতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহারে সচেতন হতে হবে এবং অনৈতিক কার্যক্রম পরিহার করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এ সময় তিনি মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল অনৈতিক কাজ থেকে যুবকদের দূরে থাকার আহ্বান জানান। লাকসাম পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারী ফয়সাল হোসেন মুন্সির পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা মোঃ আবুল হাশেম, পৌরসভা যুব বিভাগের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ সহিদ উল্লাহ।

এ সময় যুবনেতা জাহিদুল ইসলাম, আবুবকর জাহিদ, আবু নোমান, সামছুল হুদা, মোঃ জামাল হোসেনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যুব বিভাগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম