1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : 

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই সমঝোতা করে রেখেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরেই এ দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, এশিয়ার এই দুই দেশের ফেডারেশনের সঙ্গে এখন বাণিজ্যিক চুক্তি এবং আমলাতান্ত্রিক বিষয়গুলো চূড়ান্ত করার আলোচনা চালাচ্ছে ব্রাজিল।

গ্লোবো স্পোর্ত জানিয়েছে, আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে কার্লো আনচেলত্তির দল। ২০২২ বিশ্বকাপের আগেও দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিওতে জাপানকে ১-০ গোলে হারিয়েছিল তিতের দল।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিএএফপি

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এ বছরের নভেম্বরে আফ্রিকান কোনো দলের বিপক্ষে তারা প্রীতি ম্যাচ খেলতে চায়। এরপর আগামী বছরের মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এই ম্যাচগুলো কোথায় হবে, তা বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করছে। আগামী বছর ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

আগামী বছর জুনের শুরুতেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে ব্রাজিলের। তখন দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় সিবিএফ। তবে কোচিং স্টাফের মতামতের ওপর এ বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে গ্লোবো স্পোর্ত।

২০২৬ বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী মাসে বাছাইপর্বে শেষ দুটি ম্যাচ খেলবে তারা। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দলটি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম