1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইকরা মডেল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশকালঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 

কুমিল্লার চৌদ্দগ্রামে ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেশপুরে ইকরা মডেল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো:আব্দুল লতিফ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আহবায়ক মো: আমির হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক কাজী এমদাদুল হক মাসুম, মো. শাহজাহান কবির, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, স্টুডেন্ট মেধা উন্নয়ন বৃত্তি অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ওয়াসিম উদ্দিন, জামমুড়া হলি কেয়ার একাডেমির প্রধান শিক্ষক মো ইমামুল মজুমদার, ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সাত্তার, মো. মোখলেছুর রহমান, মো. মাজহারুল ইসলাম রুবেল, মো. মনির হোসেন।

ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. শাহজাহান ও মো. সালমান এর যৌথ সঞ্চালানায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. রুমা আক্তার, লাইলী মজুমদার, শিউলি আক্তার, প্রিয়াংকা রানী পাল, আয়েশা আক্তার, বীনা, অভিভাবক মো. ইসমাইল হোসেন। এ সময় বিদ্যালয়ের সচেতন অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম