1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশের গণমানুষের আস্থার দল বিএনপি- মোঃ আবুল কালাম

  • প্রকাশকালঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৬০ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আবুল কালামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কালাম বলেন, জাতীয় জীবনে এই দিনটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এ দিনটি আগে সরকারি ছুটি ছিলো। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার এসে সেই ছুটি বাতিল করে। বিএনপি বাংলাদেশের গণমানুষের আস্থার দল। বিগত সরকার বিএনপির কোন দিবস কোন অনুষ্ঠান প্রকাশ্যে করতে দেয়নি এবং পাঠ্য পুস্তুকে শহীদ জিয়ার অবদানের কোন বিষয় তারা রাখেনি, ৫ আগস্টের পর বর্তমান বিএনপি সংযোত থেকে সভা সেমিনার করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একই সাথে আগামী জাতীয় নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জ আসনে ধানের শীষ প্রতীককে নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, গুম পরিবারের সদস্য রাফসানুল ইসলাম, শাহরিয়ার কবীর রাতুলসহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম