1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নারী শিক্ষায় সকলকে গুরুত্ব দিতে হবে: ইউএনও মো: জামাল হোসেন

  • প্রকাশকালঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম:

আমরা যদি বলি নারী শিক্ষা একটি জাতিকে শিক্ষিত করার মূল, যেই ভিত্তিটা থাকে একটি বিল্ডিং করার। নারীকে শিক্ষিত করা আর জাতি শিক্ষিত করা একটি ফাউন্ডেশনের মত। আমরা আজকে যে প্রতিষ্ঠানে অবস্থান করছি। এটি আমাদের জাতিকে শিক্ষিত ও সুশিক্ষার স্তম্ভ। এ জাতির সুশিক্ষার ভিত্তিকে প্রস্তুত করছে। আমাদের কোরআন কারীমে রয়েছে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, শিক্ষা কেন প্রয়োজন। শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠানটি এখানে তৈরি হয়েছে। এখানে নারীদের সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। সুতরাং, নারী শিক্ষায় সকলকে গুরুত্ব দিতে হবে।
সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদরাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন এসব কথা বলেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. সামছুদ্দিন।
মাদরাসার শিক্ষক ইদ্রিস ফরায়েজী বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার কো-অর্ডিনেটর মাওলানা আবুল কাশেম, বিশিষ্ট সমাজ সেবক বাবুল মিয়া পাটোয়ারী, মিজানুর রহমান, ইউসুফ ভূঁইয়া, আবদুল হান্নান, আবুল খায়ের, মাদরাসার শিক্ষক মাওলানা মনির আহম্মদ ভূঁইয়াসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম