1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা-৯ আসনে জামায়াতের সহস্রাধিক মোটরসাইকেল র‍্যালি

  • প্রকাশকালঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ জন পড়েছেন

ছবি : কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে মোটর সাইকেল র‍্যালির একাংশ। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লা-৯ আসনের লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা জুড়ে জামায়াতের বিশাল মোটর সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় লাকসাম স্টেডিয়াম থেকে র‍্যালিটি বের হয়।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে র‍্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‍্যালি পূর্ব সমাবেশে ডঃ সরওয়ার ছিদ্দিকী বলেন, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন। আজ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ হামিদুর রহমান আজাদ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
র‍্যালিতে পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সালসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‍্যালিটি লাকসাম স্টেডিয়াম থেকে বের হয়ে দৌলতগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে লাকসামপুর ইউনিয়ন,  আজগরা, বাটিয়াভিটা, কালিয়াচৌ, চন্দনা, খিলা, নাথেরপেটুয়া, লক্ষণপুর, বাইশগাও, মান্দারগাঁও, মনোহরগঞ্জ বাজার, পোমগাও, মাওলানা সাহেবের বাজার, ফুলহরা, মুদাফরগঞ্জ বাজার, বিজরা বাজার হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম