1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লকডাউন নোয়াখালী : ট্রেন চলবে লাকসাম থেকে

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৮৭৭ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
ঢাকা-নোয়াখালী রেল রুটে চলাচলকারী আন্ত:নগর উপকূল ট্রেন লাকসাম থেকে চলাচলের ঘোষনা দেয়া হয়েছে। ১০ জুন বুধবার লাকসাম থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে। করোনা পরিস্থিতির কারনে নোয়াখালীর কয়েকটি উপজেলা রেড জোন হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রেল কতৃপক্ষ।
নোয়াখালীর নিয়মিত ট্রেন যাত্রী শামিম বলেন, লাকসাম থেকে উপকূল ট্রেন চলাচলে আমাদের কষ্ট বেড়ে যাবে তারপরও আমরা পরিবারের এবং কর্মস্থলের বিষয় চিন্তা করে ঢাকায় যেতেই হবে। কি আর করা নোয়াখালীকে রেড জোন করায় আমার মতো শতশত যাত্রী কষ্টে পড়ে গেল।
রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, করোনা পরিস্থিতির কারনে নোয়াখালীকে রেড জোন ঘোষণা করা হয়েছে। তাই মন্ত্রনালয়ের নির্দেশে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই তা পুনরায় নোয়াখালী-ঢাকা রুটে চলাচল করবে।
লাকসাম রেলওয়ে ষ্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, নোয়াখালী রেড জোন হওয়ায় এখন থেকে লাকসাম থেকেই নোয়াখালীর যাত্রীরা ঢাকায় যেতে হবে। স্বাস্থ্যবিধি মানাসহ রেলওয়ের ১৯টি নির্দেশা মেনে সার্বক্ষনিক আমরা প্রধান ফটকে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ রেল কর্মীরা যাত্রীদের সামাজিক দূরত্ব মেনে ষ্টেশনে প্রবেশের অনুমতি দিচ্ছি। এদিকে যাত্রীদের অনলাইন টিকেট চেকিং এবং হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা নিরুপনও করা হয়। এছাড়াও যারা চট্টগ্রাম থেকে এসেছেন তাদেরকেও একইভাবে ষ্টেশন ত্যাগ করানো হয়েছে। সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা অবস্থায় স্টেশনে প্রবেশ করতে হচ্ছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম