
নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে দক্ষিণ বাজার বিএনপি দলীয় কার্যালয়ে (লাকসাম ফ্লাওয়ার মিল সংলগ্ন) বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা হাজী আমির হোসেন, হাজী মনিরুজ্জামান, পীরজাদা সৈয়দ মোঃ শাহাষাত হোসেন, শ্রমিক দল নেতা সেলিম, উপজেলা যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ খসরু প্রমুখ।

Leave a Reply