1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণরা ঐক্যবদ্ধ

  • প্রকাশকালঃ শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ জন পড়েছেন

ছবি: নকশী বার্তা। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 

আমরা কোন দল বুঝি না, কোন গোষ্ঠী বুঝি না, সমাজে হানাহানি করতে চাই না। সমাজে ইভটিজিং চলবে না, মাদক চলবে না। আমরা দলমত, শ্রেণী-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একসাথে করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে একঝাঁক তরুণ যুবকসহ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। আপনারা সফল ধর্ম উপদেষ্টা দেখেছেন, হজ্জকে সহজ করার জন্য তিনি কাজ করেছেন। এ জাতীয় সৎ ও দক্ষ মানুষ যদি ক্ষমতায় আসে বাংলাদেশ পরিবর্তন হবে। আমরা ইসলামী কার্যকালাপে বিশ্বাসী আদর্শিক নের্তৃত্ব বিকাশের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবো। শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা বায়তুল আমান জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার উদ্যোগে ১৭তম তাফসিরুল কোরআন মাহফিলে ওয়ায়েজিন ও অতিথিবৃন্দ এসব কথা বলেন। আতাকরা পূর্বপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় আলোচক মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক ইকবাল হোসেন মজুমদার। বিশেষ মুফাচ্ছির ছিলেন এডভোকেট মাওলানা ফখরুদ্দিন হেলালী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, হাফেজ আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউপির প্যানেল চেয়ারম্যান মীর হোসেন। মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা রিজুয়ানুল করিমের সঞ্চালনায় মমিনুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম