1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা-৯ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশকালঃ শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ জন পড়েছেন

ছবি:  সংগৃহীত। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লা-৯ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে বাকি ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দীন ছিদ্দীকি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম, ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মোঃ মিজানুর রহমান চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীর মোঃ আবু বকর সিদ্দিক।

অপরদিকে, ১% ভোটারে ত্রুটি থাকায় বিএনপির প্রার্থী মোঃ আবুল কালামের ছেলে স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, প্রয়াত সংসদ সদস্য কর্নেল আজিমের কন্যা সামিরা আজিম দোলা, বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মফিজুর রহমান, মোঃ আবুল কাশেম, অসম্পূর্ণ হলফনামার কারণে খেলাফত মজলিসের মোঃ আব্দুল হক আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ মাহবুবুর রহমান ও জাতীয় পার্টির মোঃ গোলাম মোস্তফা কামালের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে গণ অধিকার পরিষদের আব্দুল্লাহ হাসান, স্বতন্ত্র মোহাম্মদ আলী ও মোঃ নাছির উদ্দিন মজুমদারসহ ৩ জন মনোনয়নপত্র জমা দেননি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম