ছবি : নকশী বার্তা।
মোজাম্মেল হক আলম, লাকসাম :
কুমিল্লার লাকসামে ভাইয়া গ্রুপের মানবিক সংগঠন আলি আরা ফাউন্ডেশন সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। রবিবার (৪ জানুয়ারী) সকালে ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম দানবীর হাজী মোকছেদ আলী সাহেবের নিজ গ্রাম পৌরসভার ডুরিয়া বিঞ্চুপুরে প্রায় সংগঠনের কর্ণধার মাহরুফ সাত্তার আলী রাসেল এর উদ্যোগে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, প্যাসিফিক কনজ্যুমার গুডস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন মুরাদ, ভাইয়া গ্রুপের জিএম এইচআর এডমিন মাহফুজুল ইসলাম চৌধুরী, হাজী এন্টারপ্রাইজের সত্বাধিকারী মোঃ মোস্তফা কামাল, মোঃ আদম আলী, লাকসাম পৌরসভা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক ভূইয়া মিল্টন, ভাইয়া গ্রুপের সিকিউরিটি অফিসার মোঃ সুলতান আলম, হাজী মোকছেদ আলী টাওয়ারের ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, মোঃ কামাল হোসেন প্রমুখ।
জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই সমাজের দরিদ্র-বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ-মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে আলি আরা ফাউন্ডেশন। পাশাপাশি এ সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে মানবিক কার্যক্রম পরিচালনাও করছে।
ডুরিয়া বিঞ্চুপুর গ্রামের মোঃ আনা মিয়া কম্বল পেয়ে বললেন, ‘এই কম্বল পেয়ে আমি অনেক খুশি। এবছর কোম্পানির সাহেবের ছেলে ছাড়া আর কেউই খোঁজ নেয়নি। আর একই গ্রামের দুদু মিয়া বলেন, এবারের শীতটা খুব বেশি। এই কম্বল পেয়ে তাঁর বেশ উপকার হবে।প্যাসিফিক কনজ্যুমার গুডস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন মুরাদ বলেন, আলি আরা ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন। এ সংগঠন দেশের সুযোগ-সুবিধা বঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির দুঃখ-দূর্দশা লাগবে প্রতিনিয়ত কাজ করছে। আগামী দিনেও মানবিক এ সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করছি।

Leave a Reply