1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে ১০১ শিক্ষার্থী পেল এনাম ফাউন্ডেশনের মেধাবৃত্তি

  • প্রকাশকালঃ সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।

আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মোঃ এনামুল হক বৃত্তিপ্রাপ্ত ১০১ মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। আইডিয়াল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা আবদুল মান্নান, আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারী, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ বিএসসি, আমেরিকা প্রবাসী মোঃ শাহীন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, আইডিয়াল স্কুলের পরিচালক গাজী শহিদুল ইসলাম, আবদুল মমিন, কাজী জহির, আবদুল্লাহ আল মামুন মিশু প্রমুখ।
এর আগে গত ২৬ ডিসেম্বর শুক্রবার ৩১ স্কুলের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধাক্রম ও গ্রেডভিত্তিক উত্তীর্ণ ১০১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তারমধ্যে ট্যালেন্টফুলে ৩৪ জন ও সাধারণ গ্রেডে ৬৭ জন বৃত্তি পায়। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীকে সনদ, ক্রেষ্ট ও প্রাইজমানি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার স্বরুপ প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম