1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ম‍্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

নিজস্ব প্রতিনিধি : 

লাকসাম ফুটবল একাডেমির আয়োজনে অনুর্ধ ১৭ ফুটবল প্রীতি ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।  ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম‍্যাচে স্বাগতিক লাকসাম ফুটবল একাডেমি বনাম নোয়াখালী ফুটবল একাডেমি অংশগ্রহণ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রেমী, লাকসাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট বদিউল আলম সুজন।
খেলার প্রথমার্ধে নোয়াখালী ফুটবল একাডেমি দুই গোলে এগিয়ে ছিল। স্বাগতিক লাকসাম ফুটবল একাডেমি খেলার প্রথমার্ধে কোন গোল দিতে পারেনি। তবে প্রথমার্ধের খেলায় উভয় দল নৈপুণ্য দেখিয়েছে।
লাকসাম ফুটবল একাডেমির পক্ষে মাঠে প্রশিক্ষক তাজুল ইসলাম স্বপন, রবিউল হোসেন ও সাইফুল ইসলাম সুমন দায়িত্ব পালন করেন এবং নোয়াখালী ফুটবল একাডেমির পক্ষে ছিলেন, বাফুফের ডেভেলপমেন্ট কোচ মো. আকবর হোসেন রিদন, টিম ম‍্যানেজার মো. লিটন ও সহকারী ইকবাল জহিরুল।
খেলার দ্বিতীয়ার্ধে নোয়াখালী ফুটবল একাডেমি আরও দুইটি গোল দিয়ে স্বাগতিক লাকসাম ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার ফলাফলে নোয়াখালী ফুটবল একাডেমি তিন এবং স্বাগতিক লাকসাম ফুটবল একাডেমি শূন্য।
প্রীতি ম‍্যাচের এ খেলাটি পরিচালনা করেন আনোয়ার হোসেন বাবলু। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, এনায়েত উল্ল‍্যাহ রাজু ও কামাল হোসেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম