ছবি : কুমিল্লা-৯ আসনের লাকসাম পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তরকূল গ্রামে নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালাম।
মোজাম্মেল হক আলম, লাকসাম :
কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালামের পক্ষে নানা স্লোগানে মুখর লাকসাম-মনোহরগঞ্জ নির্বাচনী এলাকা। শিশু-কিশোর, যুবক-বৃদ্ধসহ, নানা শ্রেণি-পেশার মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন। রাতদিন নানামুখী প্রচারে মুখরিত শহর পাড়া-মহল্লা থেকে শুরু করে মাঠ ঘাটে নারী-পুরুষের নাচে ও গানের চন্দ্রমিলিয়ে পুরো এলাকায় মুখরিত ধানের শীষ। প্রচারের কাজে ব্যবহার করছে মাইকিং, ৩১ দফা লিফলেট ও সামাজিক যোগাযোগের মাধ্যম। ধানের শীষের প্রার্থী আবুল কালাম কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি। দলীয় প্রতীক ধানের শীষ পাওয়ার পর থেকে এ আসনের দুই উপজেলার ১৯ ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, সড়ক ও জনবহুল এলাকায় বিরামহীন গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন। প্রচারণাকালে প্রার্থী ও তার সমর্থকরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

সোমবার (২৬জানুয়ারী) সকাল থেকে লাকসাম পৌরসভার উত্তরকূল বাজার, গ্রীণভিউ রেস্টুরেন্ট মাঠ, গাজীমুড়া নূরানী মাদরাসা, গুম হওয়া বিএনপি নেতা হুমায়ন কবির পারভেজের বাড়ির উঠোন, ৪নং ওয়ার্ড জেলে পাড়াসহ বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেছেন। এসময় পুরান বাজার লাকসাম সোহাগ কমিউনিটি সেন্টারে উপজেলার বিভিন্ন দল এবং শ্রণীপেশার মানুষ মোঃ আবুল কালামের হাতে ধানের শীষ ও ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
গণসংযোগ ও পথসভায় ধানের শীষের প্রার্থী আবুল কালাম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক ধানের শীষ। এই প্রতীক দেশের আপামর জনতার প্রতীক। আমরা লাকসাম-মনোহরগঞ্জ থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে এই এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ যাবতীয় সকল উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। শত্রু এখনও আমাদের পেছনে লেগে আছে। শত্রু যেন আমাদেরকে কোনোভাবেই আঘাত করতে না পারে। দলের এ আমানত রক্ষায় আমার সাথে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে করছি। সকল মতভেদ ভুলে ধানের শীষ প্রতিকে ভোট দিন। দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোন ষড়যন্ত্র করে কেউ বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে হানাহানি সন্ত্রাস ও জুলুম মুক্ত একটি সুন্দর দেশ গড়বে।

লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ বলেন, ৩১ দফা কর্মসূচির লিফলেট মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা তৃণমূলে একজোট হয়ে মাঠে নেমেছি। গ্রামেগঞ্জে মানুষের সাড়া খুবই আশাব্যঞ্জক। তারা পরিবর্তন ও গণতন্ত্র চায় আমরা শুধু তাদের হাতে সেই নকশাটুকু তুলে দিচ্ছি। জনগণের সাড়া ভালো পাচ্ছি। বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী। তাঁর পক্ষে মানুষের সমর্থন দিনে দিনে বাড়ছে। আমরা শান্তিপূর্ণভাবে ধানের শীষে প্রচারণা চালাচ্ছি, এবং জনগণের আস্থায় ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে বিশ্বাস করি।

Leave a Reply