1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ধানের শীষের বিরামহীন প্রচারণায় মজির আহমেদ

  • প্রকাশকালঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯১ জন পড়েছেন

ছবি : লাকসামে ধানের শীষের বিরামহীন প্রচারণা চালাচ্ছেন আলহাজ্ব মজির আহমেদ।

মোজাম্মেল হক আলম, লাকসাম  : 
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালামের পক্ষে ভাইয়া গ্রুপের পরিচালক ও লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি দিন-রাত ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। লিফলেট বিতরণ, উন্নয়নের প্রতিশ্রুতি, প্রার্থীর গুণাবলী তুলে ধরে ধানের শীষে ভোট এবং দোয়া কামনা করছেন সবার কাছে। তার প্রাণবন্ত ও ধারাবাহিক নির্বাচনী প্রচারণায় মুগ্ধ হচ্ছেন ভোটাররা। বিশেষ করে যুবসমাজের এবং নারী ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা সৃষ্টি করে চলেছেন তিনি।


আবুল কালামের পক্ষে পাড়া-মহল্লা, হাটবাজার থেকে জনবহুল রাস্তা সবখানেই তিনি ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন। পায়ে হেটে এবং মোটরসাইকেল চালিয়ে গ্রাম থেকে গ্রাম ছুটে যাচ্ছেন, প্রতিটি মানুষের দোরগোড়ায় লিফলেট পৌঁছে দিচ্ছেন এবং সরাসরি মতবিনিময় করছেন। ভোটারদের সঙ্গে চোখে চোখ রেখে বার্তা দিচ্ছেন আপনার ভোট, আপনার অধিকার, আপনার ভবিষ্যত। ধানের শীষের বিজয়ই আপনার ও আমাদের স্বপ্নের বিজয়। ধানের শীষ জাতীয় ঐক্য, উন্নয়ন অঙ্গীকার ও জনমতের প্রতিনিধিত্বের প্রতীক, যা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। বিগত দিনে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এবছর তারা ধানের শীষের প্রার্থী আবুল কালামকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন।
প্রচারণায় তারেক রহমানের ৩১ দফা, ফ্যামেলী কার্ড, উন্নয়ন কর্মসূচি তুলে ধরে মজির আহমেদ বলেন, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যুব কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাস দমন, নিরাপদ জনপথ নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক অগ্রাধিকারসমূহকে বিশেষভাবে প্রধান্য দেয়া হবে। তিনি আরো বলেন, আবুল কালাম এমপি হলে এ এলাকার অবহেলিত জনপথে উন্নয়নের জোয়ার উঠবে। বিগত দিনে যে সব এলাকা বৈষম্যের শিকার হয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে আগামী দিনে তা আর হবে না। চাঁদাবাজী, টেন্ডারবাজী, দখল-বাণিজ্য, মানুষের অধিকার হরণকারীদের স্থান হবে না এ আসনে। ঐক্যবদ্ধ বিএনপি গণতান্ত্রিক ধারায় বিজয় ছিনিয়ে এনে জনগণের কল্যাণে কাজ করবে সবসময়। ধোকাবাজী করে রাজনীতি করার দিন শেষ। রাজনীতি করতে হবে মানুষের উন্নয়নের জন্য, নিজের ক্ষমতার জন্য নয়।


গণসংযোগকালে মজির আহমেদ বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি আমাদের গ্রাম, আমাদের মানুষ এবং আমাদের ভবিষ্যতের প্রতীক। প্রতিটি গ্রাম, বাড়ি ও বাজারে আমরা মানুষের কষ্ট শুনছি এবং সেই কষ্টের সমাধান হিসেবে ধানের শীষকে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। সমাজ থেকে অন্যায় অত্যাচার দুর করা হবে। ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সবাই এসব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ১২তারিখ বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এ আসনে একটাই বার্তা পরিবর্তনের পথে ধানের শীষ, মানুষের আশার প্রতীক ধানের শীষ। নারীদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটদানের আহ্বানও জানান তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম