ছবি : নকশী বার্তা।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে পশ্চিম গাঁও সামনের পুল থেকে কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইপাস হাউজিং মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আবিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী এবং সেক্রেটারি নুর ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংগঠনিক যাত্রা শুরু করে। নতুন বাংলাদেশে আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শত শত শহীদের রক্তের বিনিময়ে গড়া ইসলামী ছাত্র শিবির সংগঠনটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Leave a Reply