1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জে ৫৭ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৩ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মোট ১৩৪টি ভোট ভোট কেন্দ্র রয়েছে। ভোট কেন্দ্রগুলোর মধ্যে ৫৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১১টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। লাকসাম ও মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনের লাকসামে মোট ৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
তন্মধ্যে ৫৫টি গুরুত্বপূর্ণ ও ১২টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এ ক্ষেত্রে তিনি ঝুঁকিপূর্ণ বলতে নারাজ। ওসি বলেন, ঝুঁকিপূর্ণ বলতে কিছুই নেই। শব্দগত পরিবর্তন হয়েছে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলছেন তিনি।
একাধিক সূত্র জানায়, লাকসামে ৬৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে মনোহরগঞ্জে মোট ৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তার মধ্যে ৩৬টি ঝুঁকিপূর্ণ ও ১১টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে গোপনীয়তার স্বার্থে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নাম প্রকাশ করা যাচ্ছে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৫৩৫ জন। তার মধ্যে লাকসাম উপজেলায় ২ লক্ষ ৪৮ হাজার ৪২৯ জন এবং মনোহরগঞ্জ উপজেলায় ২ লক্ষ ৩০ হাজার ১০৬ জন।
মোট ভোটারদের মধ্যে ২ লক্ষ ৪৭ হাজার ৭৬৫ জন পুরুষ এবং ২ লক্ষ ৩০ হাজার ৭৬৯ জন নারী ভোটার রয়েছে। এছাড়া এ আসনে মাত্র একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম