1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

তড়িঘড়ি করে লাকসাম রেলওয়ে জংশন পার্কিংয়ে চলছে অপরিকল্পিত কার্পেটিং!

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৬৫৩ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :
নিন্মমানের পাথর ও বিটুমিন দিয়ে লাকসাম রেলওয়ে জংশন পার্কিং এলাকায় তড়িঘড়ি করে চলছে (কার্পেটিং) পিস ঢালাইয়ের কাজ। এতে স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, জনচলাচলে জন্য উপযুক্ত হলেও লাকসাম রেলওয়ে জংশন পার্কিং এলাকায় গত দুদিন ধরে চলছে পিস ঢালাইয়ের কাজ। পাকিং এলাকার কোথাও কোন ক্ষতিগ্রস্তের দৃশ্য চোঁখে পড়েনি। পিস ঢালাইয়ের আগে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা ঝাড়ু দিয়ে পরিস্কার করে তার উপর ঢালাই কাজ চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল কর্মকর্তা জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগ অনেকটা অপরিকল্পিতভাবে এই পার্কিংয়ে পিস ঢালাইয়ের কাজ করছে। অথচ ফ্লাটফর্মের উপরে যাত্রীরা চলাচল করতে পারে না, একটু বৃষ্টি হলেই পানি পড়ে। পাশাপাশি রেলওয়ে জংশন থেকে যাত্রীরা বের হলেই পড়ে দুর্ভোগে। কারণ কুমিল্লা-নোয়াখালী সংযোগ সড়কটি একেবারেই চলাচলের অযোগ্য।
লাকসাম রেলওয়ে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী পূত (আইডব্লিওডি) আতিকুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রয়োজন অনুযায়ী এখানে পিস ঢালাইয়ের কাজ চলছে বলে জানান। তবে কত টাকার কাজ, কবে দরপত্র আহবান হয়েছে তা জানতে চাইলে সহকারী প্রকৌশলী কুমিল্লা মোরসালিন এ বিষয়টিকে অফিসিয়াল ব্যাপার উল্লেখ করে বলেন, করোনা ভাইরাসের কারণে কাজটি করতে দেরি হয়েছে।
এদিকে স্থানীয় অভিজ্ঞ মহল জানান, জুন ক্লোজিংয়ের কারণেই বিল উঠানোর জন্য ঠিকাদার এ কাজটি কোন মতে করে যাচ্ছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম