1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

  • প্রকাশকালঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬৯ জন পড়েছেন

ছবি : প্রতিকী।

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় আহত হোসনে আরা আক্তার মিলন (৪৮) আজ রবিবার (২২ মার্চ) সন্ধা সাড়ে ৬টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হোসনে আরা আক্তার মিলন লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং লাকসাম প্রেস ক্লাবের সাবেক আহবায়ক মনির আহমেদ’র ছোট বোন। রোববার রাত সোয়া ৯ টায় লাকসাম প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও নিহতের বড় ভাই মনির আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে হোসনে আরা মিলন তাঁর ছোট মেয়ে কহিনূর আক্তার এবং নাতনীসহ ঈদের কেনাকাটা করতে একটি প্যাডেল চালিত রিকশায় পৌরশহরের দৌলতগঞ্জ বাজার যাচ্ছিলেন।
বাড়ির একটু অদূরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তর লাকসামস্থ চাঁদপুর রেলগেট এলাকায় গেলে হঠাৎ দ্রুত গতির একটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেটকারের সঙ্গে রিকশার মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে রিকশা চালকসহ যাত্রী মা হোসনে আরা, মেয়ে কহিনূর এবং নাতনী গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে লাকসামের একটি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই সময় আহত হোসনে আরা মিলনের অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ রাজধানীর শেওড়াপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবশেষে আজ রবিবার (২২ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্র আরো জানান, ওইদিন একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত মৃত হোসনে আরা মিলনের মেয়ে কোহিনূর আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। তবে কহিনূরের কণ্যা শিশুটির অবস্থা অনেকটা উন্নতির দিকে রয়েছে।
লাকসাম প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও নিহতের বড় ভাই মনির আহমেদ জানিয়েছেন, সোমবার (২৩ মার্চ) সকাল ১০ টায় পৌরশহরের নশরতপুর দক্ষিণ পাড়া পাঞ্জেগানা মসজিদের সামনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠান শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম