1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে কারাতে এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

  • প্রকাশকালঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০১ জন পড়েছেন
ছবি : নকশী বার্তা।

জাফর আহমেদ, লাকসাম :

লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও সিতোরিউ কারাতে দো এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়েছে। ২৪ মার্চ বিকেলে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে কারাতে শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা এবং লাকসাম প্রেসক্লাবের হামিদুল ইসলাম, আব্দুস সাত্তার, এস এম রুবেল।
সৈয়দ মিজানুর রহমান হিরনের সভাপতিত্বে এবং কারাতে কোচ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, কারাতে শুধু একটি খেলা নয়, এটি আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমে কারাতে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারে। এই ধরনের কার্যক্রম তরুণদের মাঝে ইতিবাচক মানসিকতা তৈরি করে এবং তাদের সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
সেলিম চৌধুরী হীরা বলেন, কারাতে চর্চা শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সঠিক পথে রাখতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া উচিত।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে ঈদ উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয় এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম