1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইউরোপের দেশের বিপক্ষে খেলতে যাচ্ছে হামজারা

  • প্রকাশকালঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯১ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।

নকশী বার্তা :

প্রথমবারের মতো ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী জুনের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে তাদেরই মাটিতে খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানিয়েছে, আগামী ৫ জুন সান মারিনোর মাটিতে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইউরোপের দল হলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে সান মারিনো। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, অন্যদিকে সান মারিনো রয়েছে ২১১ নম্বরে। তবে র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধান ছাপিয়ে এই ম্যাচটি দুই দেশের জন্যই এক অনন্য মাইলফলক।

বিবৃতিতে  বাফুফে জানিয়েছে, ‘এটি হবে কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং ইউরোপের মাটিতে খেলা দলটির প্রথম ম্যাচ। একইভাবে, এই ম্যাচটি সান মারিনোর জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত হবে, কারণ তারা তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশীয় জাতীয় দলের মুখোমুখি হবে।’

সান মারিনোর বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের ডাগআউটে কে দাঁড়াবেন, তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। জাতীয় দলের বর্তমান স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি এপ্রিলেই। এই কোচের অধীনে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খুব একটা সন্তোষজনক ফল পায়নি বাংলাদেশ। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল লাল-সবুজরা।

সাম্প্রতিক সময়ে সান মারিনোর পারফরম্যান্সও বেশ বিবর্ণ। ২০২৬ বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইপর্বে আট ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে থেকে ছিটকে গেছে তারা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম