1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নতুন উচ্চতায় রোনালদো

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১০১ জন পড়েছেন

লিগে ২৫তম গোল করলেন রোনালদো। ছবি: সংগৃহীত

নকশী বার্তা :স্প্যানিশ দৈনিক ‘এএস’-এর শিরোনাম ‘রোনালদো এলিয়েন’! ভিন গ্রহের না হলে বয়স ৪০ বছর ছাড়িয়ে যাওয়ার পর কেউ এমন ফুটবল খেলতে পারে।

সৌদি প্রো লিগে আল আহলির রক্ষণ কোনোভাবে ভাঙতে পারছিল না আল নাসর। যখন দলের সবচেয়ে বেশি দরকার তখনই জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোল করলেন ৭৬ মিনিটে। তালাটা খুলে যাওয়ার পর ম্যাচের শেষ মিনিটে আরেক গোল করেন কিংসলে কোমান।

আল নাসর মাঠ ছাড়ে আল আহলির বিপক্ষে ২-০ গোলের জয়ে। তাতে লিগ জয়ের একেবারে দুয়ারে রোনালদোরা। ৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। আল হিলাল ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। আর আল আহলি ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে।

পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোল এখন ৯৭০টি। ছবি: সংগৃহীত

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসর জয় পেল টানা ২০ ম্যাচে। আর লিগে জিতল টানা ১২ ম্যাচ। রোনালদোর ক্যারিয়ারে যা রেকর্ড। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী রিয়াল মাদ্রিদের পর টানা এত বেশি জয় এবারই প্রথম পেলেন তিনি।

জোয়াও ফেলিক্সের ক্রস থেকে হেডে গোল করেছিলেন রোনালদো। সবশেষ ৯ ম্যাচে এটা রোনালদোর নবম গোল। তাছাড়া এটা তার ক্যারিয়ারের ৯৭০তম গোল। ১০০০-এর মাইলফলকে পাা রাখতে আর চাই ৩০ গোল।

এবারের লিগে রোনালদোর গোল এখন ২৫টি। এ নিয়ে টানা তিনবার সৌদি লিগে ২৫ বা বেশি গোল করলেন তিনি। ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত টানা ৯ মৌসুম ২৫ বা বেশি লিগ গোলের কীর্তি আছে তার।
ম্যাচে আল আহলির দর্শকরা রোনালদোকে ব্যঙ্গ করে বলেছিলেন,‘আমরা টানা দুটি এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’ রোনালদো জবাবটা দিয়েছেন এভাবে,‘আমি পাঁচটা চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’

রোনালদোকে রাগানোর পরিণামটা অবশ্য ম্যাচ হেরে ভালোভাবেই টের পেয়েছেন আল আহলি সমর্থকরা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম