1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চমক দিয়ে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৩ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা : 

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি। তবে দল ঘোষণার সবচেয়ে বড় চমক গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারে প্রত্যাবর্তন। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া এই অভিজ্ঞ গোলরক্ষককে আবারও দলে ফিরিয়েছেন কোচ জুলিয়ান নাগেলসমান।

৪০ বছর বয়সী নয়্যার গত মাসেও জানিয়েছিলেন, জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা নেই। কিন্তু বিশ্বকাপের আগে মত বদলে তাকে স্কোয়াডে ফিরিয়ে এনেছেন নাগেলসমান। অন্যদিকে সমালোচনা সত্ত্বেও দলে জায়গা পেয়েছেন লেরয় সানে। এছাড়া আছেন ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ, পাসকাল গ্রস ও মালিক থিয়াও।

সবশেষ ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছিল জার্মানি। এরপর ২০১৮ ও ২০২২ দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই বিশ্বকাপে যাচ্ছে চারবারের চ্যাম্পিয়নরা।

তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নয়্যারকে ঘিরেই। দীর্ঘদিন পর তার ফেরাকে অনেকেই দেখছেন জার্মানির অভিজ্ঞতার ভরসা হিসেবে। একই সঙ্গে তরুণ প্রতিভা লেনার্ট কার্লের অন্তর্ভুক্তিও কাড়ছে নজর। অন্যদিকে চোটের কারণে জায়গা হয়নি সার্জ নাব্রির। বাদ পড়েছেন করিম আদেয়েমি, ক্রিস ফুহরিচ ও রবার্ট অ্যান্ডরিচ।

বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ১৪ জুন, হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ ‘ই’-তে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট ও ইকুয়েডর। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। ৩১ মে ফিনল্যান্ড ও ৬ জুন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।

জার্মানির বিশ্বকাপ দল

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেক্সান্ডার ন্যুবেল

ডিফেন্ডার: জশুয়া কিমিখ, নিকো শ্লটারবেক, ডেভিড রাউম, জনাথন তাহ, ভালডেমার আন্তন, আন্তোনিও রুডিগার, নাথানিয়েল ব্রাউন, মালিক থিয়াও

মিডফিল্ডার: জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ, লেনার্ট কার্ল, অ্যাঞ্জেলো স্টিলার, আলেকসান্দার পাভলোভিচ, লিওন গোরেৎজকা, লেরয় সানে, ফেলিক্স এনমেচা, নাদিয়েম আমিরি, পাসকাল গ্রস

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, জেমি লেভেলিং, নিক ভোল্টেমাডে, ম্যাক্সিমিলিয়ান বেয়ার।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম