1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে লাকসামে সাইকেল র‍্যালী 

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮০ জন পড়েছেন
ছবি : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে লাকসামে যুব বিভাগের সাইকেল র‍্যালী ও আলোচনা সভা।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: 

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ যুব ও ক্রীড়া বিভাগ, লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার আয়োজনে সাইকেল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালীটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম থেকে মাদক নির্মূলে প্রশাসনের প্রতি আহ্বান জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় নিরপেক্ষভাবে করা মাদক কারবারির তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোন অদৃশ্য শক্তির কারণে ব্যবস্থা নেয়া হচ্ছে না- তা জনগণকে জানানোর জন্য আহ্বান জানান।
পৌরসভা যুববিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও উপজেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন মহসিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা যুববিভাগের উপদেষ্টা হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি মু. ফয়সাল হোসেন মুন্সি, উপজেলা সেক্রেটারি মোজাম্মেল হোসেন সবুজ। র‍্যালী ও আলোচনা সভায় পৌরসভা ও উপজেলা যুব বিভাগের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম