1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জামাতার চুরি করা ২ লাখ টাকা উদ্ধার করে পরিবারকে দিল পুলিশ

  • প্রকাশকালঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮৮ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে চুরির অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে নগদ ২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত এই টাকা প্রকৃত মালিকের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে লাকসাম থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) লাকসাম থানায় এই অর্থ হস্তান্তর করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নরপাটি তেলিপাড়া এলাকার বাসিন্দা মো. আবু তাহেরের বসতঘর থেকে নগদ ২ লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিজের জামাতা মো. শাহ আলমের বিরুদ্ধে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আবু তাহের। অভিযোগ পাওয়ার পরপরই অত্যন্ত গুরুত্বের সাথে তদন্তে নামে পুলিশ।

অভিযোগের ভিত্তিতে তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর (এসআই) সাইফুদ্দিন। তিনি আধুনিক তথ্য-প্রযুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে নিবিড় অনুসন্ধান চালিয়ে চুরির ঘটনায় খোয়া যাওয়া নগদ ২ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হন।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, “চুরির ঘটনার মূল রহস্য উদঘাটন এবং নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে চুরি হওয়া স্বর্ণের আংটিটি এখনো উদ্ধার করা যায়নি। সেটি উদ্ধারে আমাদের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশের এমন দ্রুত ও পেশাদার পদক্ষেপে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ভুক্তভোগী মো. আবু তাহেরের পরিবারের সদস্যরা। খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। দ্রুততম সময়ে টাকা উদ্ধার করে দেওয়ায় তারা লাকসাম থানা পুলিশ এবং বিশেষ করে তদন্ত কর্মকর্তা এসআই সাইফুদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম