1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম সাব-রেজিষ্ট্রি অফিস : পুরাতন ও জরাজীর্ণ ভবনে চলছে কার্যক্রম

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৮ জন পড়েছেন

ছবি : কুমিল্লার লাকসাম উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস ভবন। নকশী বার্তা।

মোজাম্মেল হক আলম, লাকসাম :
কুমিল্লার লাকসাম উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের ভবনটি দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ ও বেহাল দশায় পড়ে রয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এই ঝুঁকিপূর্ণ ভবনের ভেতরেই প্রতিদিন চলছে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম। ফলে কর্মকর্তা, কর্মচারী, দলিল লেখকসহ প্রতিদিন আসা শতশত সেবাগ্রহীতাকে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ভবনটির দেয়াল ও ছাদের বিভিন্ন অংশের প্লাস্টার ধসে পড়ছে। বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ার কারণে গুরুত্বপূর্ণ নথিপত্র, বালাম বই এবং কম্পিউটারসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ভবনের মেঝেতে ফাটল দেখা দিয়েছে এবং দরজা-জানলাগুলোও ভাঙ্গাচুরা। সামান্য বৃষ্টি হলেই অফিসের আশপাশে পানি জমে একাকার হয়ে যায়, তখন চলাচল অসম্ভব হয়ে পড়ে। রেকর্ড রুমটির অবস্থাও শোচনীয়। অনিরাপদ পরিবেশ এবং ছাদ থেকে পানি পড়ার উপক্রম হওয়ায় বহু বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিলপত্র ও বালাম বই নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এগুলো একবার নষ্ট হলে এলাকার সাধারণ মানুষজন স্থায়ীভাবে ব্যাপক ভূমি বিরোধের সম্মুখীন হবেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জমি রেজিষ্ট্রি করতে এসে সারাক্ষণ ভয়ে থাকতে হয়, কখন মাথার ওপর ছাদ ভেঙে পড়ে। আর একটু বৃষ্টি হলেই নাজুক অবস্থা। এত রাজস্ব আদায় হয় এই অফিস থেকে, অথচ ভবনের এই দশা! কার্যালয়টিতে সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য নেই কোনো উন্নত বসার ব্যবস্থা বা বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা নারী ও বয়োবৃদ্ধ সেবাগ্রহীতারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন। খোলামেলা একমাত্র শৌচাগারটিও দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ও নোংরা হয়ে পড়েছে।
অফিসে কর্মরত স্টাফ এবং দলিল লেখকদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করতে আসেন। মাথার ওপর কখন ছাদ ভেঙে পড়ে, এই আতঙ্কে সবসময় তটস্থ থাকতে হয়। স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারকে আমরা লাখ লাখ টাকা ট্যাক্স (রাজস্ব) দিচ্ছি, কিন্তু একটা ভালো ভবনের অভাবে আমাদের চোরের মতো বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। বৃষ্টি আসলে মাথা গোঁজার ঠাঁই থাকে না। মনে হয় আমরা আদিম যুগের কোন পরিত্যক্ত রাজা-বাদশাদের গোয়াল ঘরে আছি”
লাকসাম দলিল লেখকরা জানান, এই সাব-রেজিষ্ট্রি অফিস থেকে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব সরকারের কোষাগারে জমা হয়। কিন্তু ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ভাঙা ছাদের নিচে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার স্ট্যাম্প ও দলিলের কাজ করতে হচ্ছে।
অফিস সূত্রে জানা গেছে, লাকসাম সাব-রেজিষ্ট্রি অফিস কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তার সুনির্দিষ্ট কোনো সাল সরকারি নথিতে বা অনলাইনে উন্মুক্ত নেই। তবে লাকসাম এলাকাটি যখন ১৯০৫ থেকে ১৯১১ সালের বঙ্গভঙ্গ বা তার পরবর্তী সময়ে প্রশাসনিক থানা হিসেবে গঠিত হয়, সেই ব্রিটিশ আমলের শুরু থেকেই জমি রেজিষ্ট্রেশনের জন্য এই অফিসের কার্যক্রম চলে আসছে বলে ধারণা করা হয়। প্রথমে ছনের ঘর (এক ধরণের শক্ত ঘাসের) ঘরে কার্যক্রম চললেও বহু বছর আগে এটিকে দুই রুমের একটি পাকা দালানে রূপান্তরিত করা হয়। এটি এখন পরিত্যক্ত প্রায়। ভবনের এই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে একাধিকবার জানানো হয়েছে। দ্রুত নতুন ভবন নির্মাণ অথবা বিকল্প কোনো নিরাপদ স্থানে অফিসটি সাময়িকভাবে স্থানান্তর করা না হলে যেকোনো সময় বড় ধরনের বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
লাকসামের সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি জনস্বার্থে এবং সরকারি নথিপত্রের সুরক্ষায় অনতিবিলম্বে এই জরাজীর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে একটি আধুনিক ও সুযোগ-সুবিধা সম্বলিত নতুন সাব-রেজিষ্ট্রি ভবন নির্মাণ করা হোক।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম