1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান খালেদা বেগম

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯৯ জন পড়েছেন

ছবি : খালেদা বেগম। 

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসাম উপজেলার ৮নং লাকসাম পূর্ব ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন মোহনা টিভির সাবেক কুমিল্লা জেলা প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক মরহুম আবুল বাশার খানের সহধর্মিণী জনাবা খালেদা বেগম।

তিনি তাঁর প্রয়াত স্বামীর আদর্শকে বুকে ধারণ করে ওই ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এবং জনকল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করতে চান।

মনোনয়ন পাওয়া এবং নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে খালেদা বেগম বলেন, “আমার স্বামী আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সেই অসমাপ্ত স্বপ্ন পূরণ এবং ৮নং লাকসাম পূর্ব ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।”

তিনি আরও জানান, এলাকার সুশীল সমাজ, যুবসমাজ এবং সাধারণ মেহনতি মানুষের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর।

নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি ৮নং লাকসাম পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম