ছবি : নকশী বার্তা।

নিজস্ব প্রতিনিধি:
লাকসামে আধুনিক যুগের সর্বাধুনিক ও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক “সুমাটো ই-বাইক”-এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। বিখ্যাত ‘এম আলী ই-বাইক গ্যালারী’-এর উদ্যোগে ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এই নতুন সংযোজন নিয়ে আসা হয়।

শনিবার (১ আগস্ট) বিকেলে লাকসাম উত্তর বাইপাস সংলগ্ন নিজস্ব শোরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে শোরুমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

ই-বাইক গ্যালারীর প্রোপাইটর মোঃ মোকছোদ আলী জানান, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ অফারসমূহ: প্রতিটি ‘সুমাটো ই-বাইক’ ক্রয়ে মিলবে ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নিশ্চিত উপহার হিসেবে থাকছে প্রতিটি বাইকের সাথে বিনামূল্যে একটি আকর্ষণীয় রেইনকোট এবং একটি চমৎকার চাবির রিং। এছাড়াও গ্রাহকরা মাত্র ৫,০০০ টাকা দিয়ে তাদের স্বপ্নের সুমাটো ই-বাইক বুকিং করতে পারবেন।

আধুনিক ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং পরিবেশবান্ধব হওয়ায় সুমাটো ই-বাইকটি ইতোমধ্যে সাধারণ ক্রেতা ও বাইকপ্রেমীদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
শোরুম ও যোগাযোগের ঠিকানা:
এম আলী ই-বাইক গ্যালারী
উত্তর বাইপাস (চাঁদপুর রেল গেইটের ঠিক উত্তর পাশে), লাকসাম।
ফোন : ০১৮৩৯-৮৮৬৭৮৮।

Leave a Reply